মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : অশান্তির আবহে পঞ্চম দফা ভোট

Lok Sabha Election 2024 : Fifth phase of voting in an atmosphere of unrest

The Truth Of Bengal :  সকাল থেকে শুরু হয়েছে পঞ্চম দফা নির্বাচন। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তি। ঘাসফুল বনাম পদ্ম লড়াইয়ে দফায় দফায় উত্তেজনা। রাজ্যের সাতটি লোকসভা কেন্দ্রে মোট সাড়ে ছয়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন করানো বাড়তি চ্যালেঞ্জ কমিশনের কাছে।

আরামবাগে আক্রান্ত তৃণমূল। আরামবাগে ১৭৭০ কেন্দ্র বুথ স্পর্শ কাতর। মলয়পুরে তৃণমূল নেতাকে মার। ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সূত্রের খবর, ভোটের আগের দিন রাত্রে তিন তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয় ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে । তৃণমূল কর্মী আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন আশঙ্কাজনক। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ। হুগলির খানাকুলে অশান্তি। খানাকুলে আক্রান্ত বিজেপির উপপ্রধান। রাজহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপ- প্রধান তপন বাগ সহ আরো চারজন আক্রান্ত। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলেই খবর।

অন্যদিকে, অভিযোগে সরগরম ব্যারাকপুর। শাসক শিবিরের দিকে আক্রমণ ব্যারাকপুরে বিজেপি প্রার্থীর। আমডাঙায় ১২৩,১৯৮,১৯২ বুথে বিজেপির এজেন্ট বসতে দিতে বাধা। ‘এই খেলা বন্ধ করুন’ পাল্টা হুঁশিয়ারি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর। যদিও পার্থ ভৌমিক দাবি করেন ‘এজেন্ট না থাকলে কিভাবে বসবেন। টাকা দিলেও এজেন্ট বসতে চাইছে না পাল্টা খোঁচা পার্থের। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভায় টিটাগড় ২১৫ নম্বর বুথে উত্তেজনা। ভোট কেন্দ্রের ভিতরে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নিজেকে এজেন্ট পরিচয় দিয়ে ভিতরে ঢুকলে কেন্দ্রীয় বাহিনীর সন্দেহ হয়। তাকে বুথ থেকে বের করে দেওয়া হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা।

অন্যদিকে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর নিশানয় শাসক শিবিরের দিকে। ধনিয়াখালিতে ভোট সহায়তা কেন্দ্রের এক কর্মীকে বার করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। ওই কর্মীকে তৃণমূলের এজেন্ট বলে দাবি করেন লকেট। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেন তিনি। ভোটের দিন একেবারে অন্য ছবি বনগায়। ধরনায় বসেছেন মমতা বালা ঠাকুর ও তার মেয়ে।

Related Articles