Shravan Monday: আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার এক পবিত্রতম উৎসবের আমেজ
মহাদেবের কৃপা পেতে ঢল নামে লাখো ভক্তের। বিশ্বনাথ দর্শনে পড়ে বিরাট লাইন। ভক্তমনের বিশ্বাস-বিশ্বনাথের প্রিয় দিন সোমবার।
Truth of Bengal: ঋতু পরিক্রমায় বারো মাসের চক্রাকার আবর্তনে এসেছে শ্রাবণ মাস। নাতিশীতোষ্ণ জলবায়ুতে বর্ষাকাল আনে নতুনত্ব, দৃশ্যমান হয় প্রকৃতির সত্যিকার পরিবর্তন। আর, শ্রাবণ মাস এলেই নয়া ভাবে জেগে ওঠে আধুনিক ইতিহাসের অতীত পবিত্র কাশী নগরী। মহাদেবের কৃপা পেতে ঢল নামে লাখো ভক্তের। বিশ্বনাথ দর্শনে পড়ে বিরাট লাইন। ভক্তমনের বিশ্বাস-বিশ্বনাথের প্রিয় দিন সোমবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। চারিদিকে যেন এক পবিত্রতম উৎসবের আমেজ (Shravan Monday)।
আরও পড়ুন: Monsoon Alert: শহিদ দিবস মিটলেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস! বুধবার থেকে শুরু ভারী বর্ষণ
মহাভারতের দ্রোণপর্বে ব্যাসদেব উল্লেখ করেছেন, তিনি নিরাকার হয়েও সমস্ত দেবতার আকার ধারন করেন। সব দেবতা তাঁর স্তুতি করেন। তিনি এক, তিনিই বহু। মহাভারতে ব্যাসদেবের এই উচ্চারণ যেন পবিত্র বেদমাতার বাণীর অনুরণন। ব্রহ্মা যাঁকে আখ্যা দিয়েছেন-সকলের উৎপন্নকারী মহেশ্বর বলে-তাঁর অনুগ্রহ প্রাপ্তি সৃষ্টির কোন প্রাণী চান না! তাই তো, দলে দলে ভক্তরা শ্রাবণ মাসে যান মহাদেব মহেশ্বরের দয়া ভিক্ষা করতে। মহামতি ব্যাসদেবের সেই শ্বাশত বাণী, যে ব্যক্তি ভগবান শংকরের সর্বময় রূপ জেনে শিব লিঙ্গে তাঁর পূজা করে, সে সনাতন শাস্ত্রজ্ঞান ও আত্মজ্ঞান লাভ করে, যে ব্যক্তি শিব লিঙ্গকে সর্বভূতময় জেনে তাঁকে অর্চনা করে, তাঁকে ভগবান শংকর কৃপা করেন ধারন করেই দূর দূরান্ত থেকে পাড়ি জমান এই কাশী নগরীতে। শরীরে ক্লান্তির ছাপ থাকলেও মুখে ফুটে ওঠে এক স্বর্গীয় সুষমাময় আনন্দের ঝলক, বিশ্বনাথ দর্শনের প্রশান্তি (Shravan Monday)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
শ্বেতাশ্বতর উপনিষদে বর্নিত রয়েছে–
‘যদাহতমস্তন্ন দিবা না রাত্রির্নসন্ন চাসচ্ছিব এব কেবলঃ।’
যখন আলো ছিল না, অন্ধকারও ছিল না; দিন ছিল না, রাত্রিও ছিল না; সৎ ছিল না, অসৎ ছিল না- তখন কেবল মাত্র পরমেশ্বর ভগবান শিবই ছিলেন।
পুনরায়, জ্ঞান সংহিতাতে উল্লেখ রয়েছে সৃষ্টির আদিতে ভগবান শিব (পরম সত্ত্বা) বিষ্ণুকে বলেছেন-
‘অহং ভবানয়ঞ্চৈব রুদ্রোহয়ং যো ভবিষ্যতি।
একং রূপং ন ভেদোহস্তি ভেদে চ বন্ধনং ভবেৎ।
তথাপীহ মদীয়ং শিবরূপং সনাতনম।
মূলভুতং সদা প্রোক্তং সত্যং জ্ঞান মনন্তকম।।’
আমি [শিব(পরম সত্ত্বা/পরম ব্রহ্ম)]-তুমি(বিষ্ণু), এই ব্রহ্মা ও রুদ্র(শিব) নামে যিনি উৎপন্ন হবেন, এই সকলেই এক। এদের মধ্যে কোন ভেদ নেই, ভেদ থাকলে বন্ধন হত। তথাপি, আমার শিবরূপ আদি ও সকলের মূল স্বরূপ বলে কথিত হয়, যা জ্ঞান ও অনন্ত স্বরূপ।।
যজুর্বেদে উল্লেখ রয়েছে তাঁর নিকট আত্মসমর্পণের সেই অমিয় বাণী–
‘ওঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয় হেতবে ।
নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বর।।’
অর্থাৎ, সৃষ্টি স্থিতি ও লয় এই তিন কারনের কারন শান্ত শিবকে [পরমেশ্বর/পরমব্রহ্ম/পরমাত্মা; রুদ্র নয়] নমস্কার। হে পরমেশ্বর আমি আমার আত্মাকে তোমার কাছে সমর্পন করলাম, এখন তুমিই আমার একমাত্র গতি (Shravan Monday)।
পরমেশ্বর ভগবান শিবের প্রিয় দিন সোমবার কল্যাণময় হোক। অনন্তচৈতন্যময় ভগবানের কৃপা বর্ষিত হোক সৃষ্টির সকল প্রাণীর ওপর।






