কলকাতা

মাঝি মাল্লাদের সঙ্গে মাতৃ আরাধনা এবার ঢাকুরিয়া শহিদনগর সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপে

Matrimonial worship with Majhi Mallad now at Dhakuria Shahidnagar Sarvajanin Durgotsava Mandapam

Truth of Bengal, মৌ বসুঃ আগমনীর সুরে নেচে উঠেছে আপামর বঙ্গবাসীর মন। পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন। আমরা প্রত্যেকে প্রতিদিন জীবনসংগ্রামে লড়ি। বিশেষ করে মৎস্যজীবীরা সারা বছর রোদে পুড়ে, জলে ভিজে, আমাদের সবার মুখে হাসি ফোটানোর জন্য অপরিসীম পরিশ্রম করেন। আশ্বিনের পুন্য লগ্নে জগজ্জননী দেবী দুর্গার আগমন বার্তা আমাদের আনন্দ সাগরে ভাসিয়ে রাখে।

মায়ের আগমনে যাদুকাঠির ছোঁয়ায় যেন সব কষ্ট দুঃখ বেদনা উধাও হয়ে যায়। প্রতিটি মানুষের হৃদয়ে এক অদ্ভুত ভাবাবেগের সঞ্চার করে। ৭৫ বছরে ঢাকুরিয়া শহীদনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির থিম এবার “উমা এলো পাড়ে”। সামগ্রিক ভাবে থিমের পরিকল্পনা,ও রূপায়ণে রয়েছেন শ্রী পার্থ জোয়ারদার। শিল্পী পার্থ জোয়ারদার জানান, বিশ্ব জননী মহামায়ার আগমনী বার্তা আমাদের প্রত্যেকের মনে আনন্দের সঞ্চার করে।

বছরভর ধরে জীবন সংগ্রাম চালিয়েও পরিজনদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর এই ক’টা দিন মৎস্যজীবীরাও ফিরে আসেন পাড়ে। নিজের ঘরে একটু আনন্দে গা ভাসিয়ে পরিজনদের নিয়ে সময় কাটান তাঁরা। আশা, আনন্দ সঙ্গে নিয়ে আবার কাজে ফিরে যান মৎস্যজীবীরা। পুজোর ক’টাদিনের মাতৃ আরাধনার আনন্দই তাঁদের সারা বছরের রসদ।

এবারে শহিদনগর সর্বজনীনের পুজোয় মৎস্যজীবীদের সঙ্গে পুজোর আনন্দযজ্ঞে আমরাও শামিল হয়েছি। আমার কাছে পাড় মানে শুধু নদী বা সমুদ্রের পাড় নয়। পাড় আমার কাছে মাতৃভূমি। মণ্ডপসজ্জায় নারকেল দড়ির ইনস্টলেশন থাকছে। পরিবেশ রক্ষারও বার্তা থাকছে। সাবেকি প্রতিমা হবে মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে।’

Related Articles