রাজ্যের খবর

জুনিয়র ডাক্তারের উদ্যোগে কেশপুরে “অভয়া ত্রাণ শিবির”

"Abhaya relief camp" in Keshpur under the initiative of Rjikar and Midnipur Medical College doctors.

Truth Of Bengal : শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর :- একদিকে আরজিকরের ঘটনায় এখনো উত্তাল রাজ্য রাজনীতি আর তারই মধ্যে টানা বর্ষণ এবং বাঁধ থেকে জল ছাড়ায় বানভাসি পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে ঘাটাল দাসপুর কেশপুর ডেবরা পাঁশকুড়া পিংলা সহ খড়গপুর গ্রামীণ এলাকা। এই প্রাকৃতিক বিপর্যয়ে সকল সংস্থা সংগঠন ক্লাব সেই সঙ্গে প্রশাসন থেকে বারে বারে সাহায্য করা হচ্ছে।

বিস্কুট চিড়া মুড়ি সহ শুকনো খাবার সেই সঙ্গে ত্রিপল মেডিসিন সহ যাবতীয় প্রয়োজনে জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন সকল মানুষজন। এবার এই প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ালো মেদিনীপুর মেডিকেল কলেজ ও আর জি কর এর জুনিয়র ডাক্তাররা। এইদিন কেশপুরের টাবাগেড়িয়া এলাকাতে এই শিবিরের আয়োজন করা হয়।

দুটি মেডিকেল কলেজ থেকে প্রায় ৩০ জন জুনিয়র চিকিৎসক এই ক্যাম্পে হাজির হয়েছে। তারা সেদিন এই বামভাতী মানুষদের যেমন চিকিৎসা করেন সেই সঙ্গে মেডিসিনও দেন। তাদের এই ক্যাম্পের ফলে উপকৃত হয় কয়েক শতাধিক মানুষ। এখান থেকে কলা গ্রামের যান সেখানে গিয়ে জল পেরিয়ে গৃহবন্দী মানুষদেরকে ঔষধ এবং প্রাণ সামগ্রী তুলে দেন প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা।

Related Articles