আন্তর্জাতিক

ঢাকা থেকে গ্রেফতার প্রাক্তন সেনা কর্মকর্তা জিয়াউল

Former army officer Ziaul arrested from Dhaka

The Truth Of Bengal: ১৫-ই আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশের রাজধানী ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার হল প্রাক্তন সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

ওপার বাংলার এক সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির বার্তার জেরে নিউমার্কেট থানার এক মামলায় শুক্রবার জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। ওই দিন পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, ওই থানার একটি  হত্যা মামলার জেরে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন সেনা কর্মকর্তাকে।

ISPR (আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, মেজর জেনারেল জিয়াউল আহসানকে মঙ্গলবার চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি NTMC (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার)-এর এক মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, গত ৫-ই আগস্ট ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা ও ছাত্র-জনতার চাপে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান। আর তারপরেই ওপার বাংলায় শুরু হয়ে যায় আওয়ামী লীগের নেতা-মন্ত্রী সহ পুলিশদের উপর হামলা। সাথে একাধিক জায়গায় ভাঞ্চুর-হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। সম্প্রতি গণহত্যার মামালায় আওয়ামী লীগের কিছু কর্মকর্তা সহ শেখ হাসিনার ওপর তদন্ত শুরু হয়েছে। আর এসবের মাঝে এখন গ্রেফতার করা হল হাসিনার শাসনকালে সেনা কর্মকর্তা থাকা জিয়াউল আহসানকে।

Related Articles