রাজ্যের খবর
দক্ষিণ ২৪ পরগনা সমারোহের সহিত পালিত হল ৭৮ তম স্বাধীনতা দিবস
South 24 Parganas celebrated 78th Independence Day with celebrations

Truth Of Bengal : বারুইপুর : জাহেদ মিস্ত্রী : গোটা দেশের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও মহা সমারোহের সহিত পালিত হল ৭৮ তম স্বাধীনতা দিবস। যথাযথ মর্যাদা সহকারে জেলার মহাকুমা প্রশাসনের উদ্যোগে এদিন স্বাধীনতা উদযাপন করা। বারুইপুর মহকুমা প্রশাসনের সামনে জাতীয় পতাকা উত্তলন করেন মহকুমা শাসক চিত্রদীপ সেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাকুমা শাসক সহ তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক কামিনী গোছাইত এবং একাধিক আধিকারিক। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে বারুইপুর মহকুমার অনগ্রসর জাতীয় উপজাতি বিভাগের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা ও পুরস্কার দেয়া হয়।






