Truth of Bangal: বিগত বেশ কয়েকবছর ধরেই জম্মু-কাশ্মীরে নাশকতার ছক চালাচ্ছে জঙ্গি গোষ্ঠী। ২০২১ সাল থেকে এখনও পর্যন্ত সেখানে জঙ্গি হামলার ঘটনায় প্রায় ৫০ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই হামলার ঘটনাই বিগত বেশ কিছু দিন ধরে নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে, জম্মু-কাশ্মীরে।
স্বাধীনতা দিবসের আগেই আবারও উত্তপ্ত জম্মু-কাশ্মীর। কাশ্মীরে গুলি চলার ঘটনা। মৃত এক সেনাবাহিনীর আধিকারিক। গুরুতর আহত এক সাধারণ নাগরিক। এবারের ঘটনাস্থল, জম্মু-কাশ্মীরের ডোডা জেলা। মঙ্গলবারই জঙ্গিদের গোপন ডেরার খবর গোপন সূত্রে পৌঁছয় সেনার কাছে। সেই সূত্র ধরেই সেনার একটি দল গিয়ে পৌঁছয় চার সন্ত্রাসবাদীর সন্ধানে।
রাতে দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। তারপর সাময়িক বিরতি হয় সেই গুলির লড়াই। তবে বুধবার সকাল থেকেই ফের গুলির লড়াই শুরু হয়। সেই লড়াইতেই জঙ্গিদের গুলিতে ক্যাপ্টেন পদমর্যাদার এক সেনা আধিকারিকের মৃত্যু হয়। সূত্রের খবর, নিহত ওই ক্যাপ্টেন ভারতীয় সেনাবাহিনীর ৪৮ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। এনকাউন্টার স্থল থেকে একাধিক অস্ত্র সহ উদ্ধার হয় তিনটি ব্যাগ। এখনও পর্যন্ত চার জঙ্গির খোঁজে জারি তদন্ত প্রক্রিয়া।






