খেলা

হ্যাটট্রিক হল না তাতে কি! পরবর্তীতে নিশ্চিত হবে বলে আশাবাদী মনু ভাকের

hat trick is not what! Manu Bhaker is hopeful that it will be confirmed later

The Truth Of Bengal: প্যারিস অলিম্পিক্স থেকে দেশবাসীকে প্রথম পদক উপহার দিয়েছিলেন মনু ভাকের । সেই মনু ভাকের আজ নেমেছিলেন তৃতীয় পদকের আশায় ‌। যদি তৃতীয় পদক জয়লাভ করতেন , তাহলে তিনি প্রথম প্রতিযোগী হতেন যিনি অলিম্পিক্স থেকে পরপর তিনটি পদক জয়ের হ্যাটট্রিক করতেন।

তিনি প্রথম পদক জয়লাভ করার পর জানিয়েছিলেন কিভাবে এই অসাধ্য সাধন করেছেন তিনি মনোযোগ করেছিলেন গীতাতে ‘ফল নয়, কর্ম করে যাও’ এই বাণীকে তিনি মনেপ্রাণে ধারণ করেছিলেন। সে কারণে ই জয়লাভ করতে পেরেছিলেন পদক। এরপর মিক্সড বিভাগে ফের পদক। গতকাল২৫ মিটার এয়ার রাইফেল উঠলেন ফাইনালে ।

সেই ২৫ মিটার এয়ার রাইফেলে আজ হাঙ্গেরির  ভেরোনিকার  সঙ্গে শুট অফে পাঁচটি শটের মধ্যে দুটি মিস  হয়েছে তার । ‌ সেকারণে  ফাইনালে শেষ পর্যন্ত চতুর্থ স্থানে শেষ করলেন মনু । আজ মনুর  ভাগ্য সঙ্গ দিলো না।  হতাশার সুর নিয়ে তিনি জানিয়েছেন গর্ব করার মতো অনেক কিছু থাকলেও চতুর্থ স্থানে শেষ ভালো জায়গা নয় বলেই তিনি জানিয়েছেন। আজ মনু না পারলেও আগামীতে তিনি পারবেন এমনটাই আশা করছেন মনু ভাকের।

 

Related Articles