সুরের আড্ডায় মোহিত শ্রোতারা, সাইকেল মিস্ত্রির লোকগান
Enthralled by the melodious chatter of the audience, Cycle Mistry's folk song

The Truth of Bengal : বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্দকর। একসময় তিনি বাদাম বিক্রি করতে করতে ‘কাঁচা বাদাম’ গান গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। আর ভুবন বাদ্দকর-এর মতন এমন হাজার মানুষের প্রতিভা স্পটলাইটের আড়ালে রয়ে গেছে। প্রচারের অভাবে জায়গা পান না মেনস্ট্রিম মিডিয়ায় । মনরঞ্জন করতে দরদ দিয়ে গান করেন। কণ্ঠের জাদুতে মোহিত করেন শ্রোতাদের। তাঁদের মধ্যে অন্যতম বীরভূমের মারগ্রাম এর শিল্পী মহম্মদ আসগর আলি। যিনি পেশায় সাইকেল মিস্ত্রি,সাইকেল সারিয়ে পেট চালান। আর মনের খোরাক জোগাতে মেঠো সুরে গান শোনান সঙ্গীতপ্রেমী মানুষদের।
সাইকেল মেরামতের এর পাশাপাশি প্রায়শই সন্ধ্যা থেকে এলাকার কয়েকজনকে নিয়ে চর্চা করেন বাউল থেকে লোকসঙ্গীতের নানা সুর। রামপুরহাট দুই নম্বর ব্লকের সামনেই তার বাড়ি। সেখানেই বাড়ির মধ্যেই তিনি সাইকেল মেরামতের কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাঁর হাতে থাকে রেঞ্জ হাতুড়ি সহ বিভিন্ন সরঞ্জাম।আর সন্ধ্যা নামলেই রেঞ্জ হাতুড়ি সরিয়ে তুলে নেন পেন- খাতা।বাঁধেন গান। সন্ধ্যায় এলাকার কয়েকজনকে নিয়ে তিনি বসান নিখাদ গানের আড্ডা। গানের চর্চা করেন পাশাপাশি তিনি বাউল গান থেকে শুরু করে নাটক লেখেন। প্রায় ৩৫ বছর ধরে তিনি সাইকেল মেরামতির পাশাপাশি বোলপুর সাহাপুর বিভিন্ন এলাকায় যাত্রাপালা নাটক করেন।নিজেই লিখেন নাটক এবং নিজেই সেই নাটক পরিবেশন করেন।






