The Truth Of Bengal: পাঁচতলা শপিং মল পুরোটাই স্বনির্ভর গোষ্ঠীর, এবার ১০ জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মল করতে জমি চিহ্নিত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর। নবান্নের নির্দেশে ১০ জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য মল করতে জমি চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। পাঁচতলা শপিং মল পুরোটাই স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের। এই ভাবনাকে মাথায় রেখে কলকাতার ঢাকুরিয়ার কাছে দক্ষিণাপনের পাশে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু হয়েছে নিজস্ব মল। হস্তশিল্প থেকে আচার-পাঁপড়-মোরোব্বা-সহ স্বনিভর্র গোষ্ঠীর হাত ধরে গড়ে ওঠা বাংলার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পজাত সমগ্র সামগ্রীর বাজার তৈরি করে দিতে নয়া উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। কলকাতার ঢাকুরিয়ার আদলে জেলাতেও একই রকম মল তৈরি করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার নিজস্ব ক্ষুদ্র ও কুটির শিল্পকে পর্যটকদের সামনে ‘শো-কেস’ করাই তাঁর উদ্দেশ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবার রাজ্যের ১০ টি জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য মল করতে জমি চিহ্নিত করার নির্দেশ দিল রাজ্য সরকার। নবান্ন তরফে, গত ১২ জুলাই ভার্চুয়াল বৈঠকে রাজ্য সরকারের দশ জেলা শহরে স্বনির্ভর গোষ্ঠীর জন্য মল তৈরির জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হল জেলাশাসকদের। মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা জেলাশাসকদের জানিয়ে দিলেন জমি চিহ্নিত করা দ্রুত প্রস্তাব পাঠাতে নির্দেশ দিলেন। এই জেলা শহরগুলি হল, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান,শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহরমপুর, দিঘা, মেদিনীপুর, মালদা, চন্দননগর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তাঁত, বস্ত্রশিল্প, হস্তশিল্পকে শো-কেস করতে চান। এজন্য পুজোর আগেই দুবাইয়ের মতো রাজ্যে বিশ্ববঙ্গ কনভেনশান সেন্টার শো-কেস ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। ২০ সেপ্টম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে। আলিপুর জেল মিউজিয়ামের পাশে বাংলার হস্তশিল্প ও তাঁত এবং চর্মজাত শিল্পকে নিয়ে হিডকো।
রাজ্যে এই মুহূর্তে গ্রামাঞ্চলে ১২ লক্ষ ৫ হাজার ৯৪৬ টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। যার সদস্য সবাই মহিলা এবং সংখ্যা ১ কোটি ২২ লক্ষের বেশি। শহরাঞ্চলেও আরও কয়েক লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এদের প্রধান সমস্যা হল বিপণন। স্বনির্ভর গোষ্ঠী তৈরির কাজ শুরুতেই তাদের উৎপাদিত পণ্য বাজার করতে সরকারি উদ্যোগে ব্র্যান্ড তৈরি করার কথা বলা হলেও বিশেষ এগোয়নি সে কাজ।