রাজনীতি

জয়ন্তকে নিয়ে গান বাঁধলেন বিজেপি বিধায়ক, দেউলিয়ার রাজনীতি বলে সরব শাসক দল

BJP MLA sang a song about Jayant

The Truth of Bengal: আড়িয়াদহ কাণ্ডে অভিযুক্ত জয়ন্ত সিংকে নিয়ে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। শুধু জয়ন্ত নয়, বিজেপি বিধায়কের গানে উঠে আসে শাহজাহান, জেসিবি কথাও। আড়িয়াদহ-কাণ্ড নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। যে ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছে জয়ন্ত। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। জয়ন্তর সাত শাগরেদকেও গ্রেফতার করেছে পুলিশ। জয়ন্তের ‘ডানহাত’ লাল্টুকে নামে একজনকেও আজ গ্রেফতার করেছে পুলিশ। সেই জয়ন্ত সিংয়ের একের পর এক ভিডিয়ো এখন সামনে আসছে। জয়ন্ত সিং এই প্রথমবার নয়, ২০১৬ সাল থেকে মোট পাঁচবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে বলে আজ নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

আজ মুম্বই যাওয়ার আগে বিমানবন্দরে আড়িয়াদহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিয়ো-কাণ্ডে মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুলেছেন বিজেপি এবং সংবাদমাধ্যমের একাংশকেও। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী বলেন, ‘উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে থেকে পুরনো ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনা ২০২১ সালের। যে ভিডিয়ো ঘিরে এত তোলপাড় চলছে সেটা পুরনো। সে সময় সাংসদ ছিলেন অর্জুন সিং। গোটা বিষয়টি যাচাই না করেই খবর ছড়ানো হচ্ছে। তিলকে তাল করে দেখানো হচ্ছে। পুলিশ ইতিমধ্যেই আড়িয়াদহের ঘটনায় ব্যবস্থা নিয়েছে। যারা দোষ করেছে তারা জেলে রয়েছে।’‌ জয়ন্তকে গ্রেফতার করে প্রশাসন বুঝিয়ে দিয়েছে এই ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না।

তবে বিষয়টি নিয়ে রাজনিতি অব্যাহত। বিজেপি শিবির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এদিন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার যে ভাবে জয়ন্ত-সহ আরও কয়েক জনকে নিয়ে কটাক্ষ করে গান বেঁধেছেন, তাতে পরিষ্কার— বিজেপি এই বিষয়টি নিয়ে এখনও জল ঘোলা করে যাবে। বিজেপির তরফে প্রশাসনের কড়া ভূমিকার কথা বলা হচ্ছে না। উল্টে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কটাক্ষ করেছেন। এটা বিজেপি বিজেপির দেউলিয়ার রাজনীতি বলে পাল্টা সরব হয়েছে রাজ্যের শাসক দল।

Related Articles