কলকাতারাজ্যের খবর

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা,দুর্যোগে দুর্ভোগ হতে পারে উত্তরবঙ্গে

Weather Update

The Truth of Bengal: পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আজ বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের পর মৌসুমী বায়ু ও ঘূর্ণাবর্ত এই দুইয়ের জেরে এবার ভাল বৃষ্টি হতে দক্ষিণের জেলাগুলিতেও। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়।

আজ ও আগামীকাল ভিজবে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিম, মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। এর জেরে নিম্নচাপ সৃষ্টি হলে বৃষ্টি অনেকটাই বাড়বে। আজও কলকাতা ও সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে আকাশ।

আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামী সাত দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের একাধিক জেলায়। তালিকায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বর্ষণ হতে পারে। সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Related Articles