আবার সংঘাতে রাজ্য-রাজ্যপাল! সায়ন্তিকার শপথগ্রহণ নিয়ে শুরু তরজা
State-governor in conflict again! Tarja begins with the swearing in of Scientika

The Truth Of Bengal: শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার। স্পিকার যাতে শপথগ্রহণ করান সেই আবেদন জানিয়ে চিঠি সায়ন্তিকার। যেহেতু তিনি বিধানসভার সদস্য সেকারণে তার শপথ বিধানসভায় হোক, চাইছেন সায়ন্তিকা।
সোমবার বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন সায়ন্তিকা। বুধবার সায়ন্তিকার শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর জন্য রাজ্যপালের উদ্দেশ্যে অনুরোধ জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যিনি শপথ নেবেন তিনি বিধানসভার সদস্য হবেন, রাজভবনের সদস্য হবেন না। শপথ গ্রহণে বিধানসভা গুরুত্বপূর্ণ। বিধানসভার গুরুত্ব রাজ্যপাল কিছুতেই বুঝতে চাইছেন না ।
বিধানসভায় শপথ গ্রহণ প্রসঙ্গে বললেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত , লোকসভা নির্বাচন চলাকালীন ভগবানগোলা এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হয়। তারপরও রাজভবন থেকে সবুজ সংকেত না মেলায় দুই বিধায়কের শপথ গ্রহণ আটকে রয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। সায়ন্তিকাকে একা রাজভবনে শপথ নেওয়ার জন্য ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল।





