প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছাড়লেন অধীর চৌধুরি
Adhir Chowdhury resigned from the post of Pradesh Congress President

The Truth of bengal: প্রদেশ সভাপতির দায়িত্ব ছাড়লেন অধীর চৌধুরি। দলের ফল নিয়ে আজ মৌলালি যুব কেন্দ্রে পর্যালোচনা বৈঠক ছিল। সেখানে দলের এমন ফল নিয়ে আলোচনা হয়। তারপর প্রদেশ সভাপতির দায়িত্ব ছাড়ার কথা জানান অধীর। নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি হবেন কে? এই প্রশ্ন ঘুরছে কংগ্রেসের অন্দরে। শোনা যাচ্ছে, নয়া সভাপতির দৌড়ে এগিয়ে আছেন ঈশা খান চৌধুরি ও প্রদীপ ভট্টাচার্য।
পাঁচবারের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি এবার হেরে গিয়েছেন বহরমপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূলপ্রার্থী ইউসুফ পাঠানের কাছে হেরে যান তিনি। তারপর প্রশ্ন ওঠে অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। অবশেষে অধীর নিজেই জানালেন সেই কথা। প্রদেশ সভাপতির দায়িত্ব ছাড়লেন তিনি দায়িত্ব ছাড়ার পর অধীর জানিয়েছেন, তিনি বিষয়টি ইতিমধ্যে জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধিকে।
অধীর চৌধুরি ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত লোকসভায় কংগ্রেসের বিরোধী দলের নেতা ছিলেন। এবারও তিনি বাংলার বহরমপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান তাঁকে ৮০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। আগেরবার কংগ্রেস বাংলায় দুটি আসন পেয়েছিল। এবার অধীর হারায় কংগ্রেসের আসন কমে এক হয়ে যায়। কংগ্রেস জেতে শুধুমাত্র মালদা দক্ষিণ কেন্দ্রে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল, দিল্লির কাছে নিজের পদত্যাগের কথা জানিয়েছেন অধীর। তবে এবার নিজেই জানিয়ে দিলেন প্রদেশ সভাপতির দায়িত্ব ছাড়লেন অধীর চৌধুরি।






