লক্ষ্মৌ বিমানবন্দরে তুলকালাম, রাগে বিমান কর্মীকে কামড়ে দিলেন এক মহিলা যাত্রী, কেন জানেন ?
At Lakshmau airport Tulkalam, a female passenger bit the flight attendant in anger, do you know why?

The Truth Of Bengal : ইদানিং বিমানে বেশকিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটছে,যারজন্য বিমানযাত্রীরা শঙ্কিত।হাই সিকিউরিটি জোনে থাকা বিমানবন্দরে অনেকসময়ই ছোটখাটো হিংসার ঘটনাও সামনে আসছে। ফলে বিমান বন্দর চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।এরকমই এক ঘটনার সাক্ষী হলেন লক্ষ্মৌ বিমানবন্দরের কর্মীরা। এক মহিলা যাত্রী মুম্বই থেকে লক্ষ্মৌ ফিরছিলেন বিমানে। মঙ্গলবার বিকালে বিমানটি অবতরণ করে লক্ষ্মৌ বিমানবন্দরে।
সেসময় এক মহিলা যাত্রীর সঙ্গে বিমানবন্দরের কর্মীর বচসা হয়।ঝগড়ার সময় মহিলা যাত্রী ওই বিমান কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়েন। রাগে বিমান কর্মীকে কামড়ে দেন মহিলা। সেই ঘটনায় সরোজিনী নগর থানায় অভিযোগ দায়ের হয়েছে।সরোজিনী নগরের স্টেশন হাউস অফিসার শৈলেন্দ্র গিরি জানিয়েছেন,মহিলা মনে হয় মানসিক চাপে ছিলেন। তাঁর মনের অবস্থাও ঠিক নেই বলেই অনুমান করা হচ্ছে।
মহিলা সহযাত্রীদের সঙ্গেও হামলাকারী বাজে ব্যবহার করেন বলেও তিনি জানিয়েছেন। মেজাজ হারানোর পরই বিমান কর্মীকে উন্মত্ত মহিলা আক্রমণ শানায় বলেও স্থানীয় পুলিশ জানিয়েছেন। মহিলাকে আটক করে জেরা করে পুলিশ। আইপিসির ৩২৪ধারায় মামলা হয়েছে।এবিষয়ে আরও জানা গেছে,মহিলা যাত্রী আগরার বাসিন্দা হলেও থাকেন মুম্বইতে। তিনি লক্ষ্মৌতে বোনের সঙ্গে দেখা করতে আসেন বলেও জানা গেছে। এফআইআর দায়েরের পর শুরু হয়েছে তদন্ত।


