রাজ্যের খবর

নদিয়ায় যুবতীর রহস্য মৃত্যু, চাঞ্চল্য এলাকায়   

Mysterious death of young woman in Nadia, Chanchalya area

The Truth Of Bengal,নদিয়া,মাধব দেবনাথ : বছর ২৩ বছর বয়সী এক যুবতী রহস্য মৃত্যু। দোতলার ঘরের ভেতর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে  নদীয়ার শান্তিপুর থানা এলাকার নৃসিংহপুর আশ্রম পাড়ার। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় ।

সূত্রের খবর ,যুবতীর নাম রমা বিশ্বাস, বাবা দীনেশ বিশ্বাস। পরিবারের দাবি, বৃহস্পতিবার সকালে দোতলার ঘরে গিয়ে তারা দেখেন ঘরের দরজা দেওয়া রয়েছে। দরজা খুলতেই দেখেন যুবতী ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই ঘটনা দেখে তারা তড়িঘড়ি খবর দেয় শান্তিপুর থানায়। খবর পাওয়ার সাথে সাথে  ঘটনাস্থলেযায় শান্তিপুর থানার পুলিশ।

এরপর তারা যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করে । তারপর তারা মৃত যুবতীর দেহ নিয়ে যায় হাসপাতালে । আর হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে যুবতীর এই মৃত্যুর পেছনে কি কারণ আছে তা অজানা পরিবারের কাছে।  বৃহস্পতিবার যুবতীর মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশমর্গে পাঠানো হয়। অন্যদিকে কি কারনে ওই যুবতী আত্মহত্যার রাস্তা বেছে নিল তা নিয়ে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। যদিও যুবতীর আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles