কলকাতা

উদ্ধার হওয়া মাংস কার? DNA টেস্ট করাতে কলকাতায় আসছেন নিহত এমপি-র মেয়ে

Whose meat is saved? Slain MP's daughter is coming to Kolkata for DNA test

The Truth of Bengal: ডিএনএ পরীক্ষার জন্য কলকাতায় আসছেন নিহত বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস দরিন। মঙ্গলবার আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছিল মাংসের টুকরো এবং চুল। সেই দেহাংশ আনোয়ারুল আজিমের কি না, তা পরীক্ষার জন্য কলকাতায় আসতে পারেন বাংলাদেশের নিহত সাংসদের মেয়ে। উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং চুলের ডিএনএ-র সঙ্গে আনোয়ারুল আজিমের মেয়ের ডিএনএ মিলিয়ে দেখা হবে।

মঙ্গলবার তল্লাশিতে সঞ্জীবা আবাসনের ওই সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় ৪ কেজি ওজনের দেহাংশের মাংস উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে মাংসের টুকরো পাওয়া গিয়েছে, তার ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর নিশ্চিত হওয়া যাবে তা এমপি আনারের দেহাংশ কিনা। সেই দেহাংশ আনোয়ারুল আজিমের কি না, তা পরীক্ষার জন্য কলকাতায় আসতে পারেন বাংলাদেশের নিহত সাংসদের মেয়ে।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তাঁকে কৌশলে ডেকে নিয়ে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনস আবাসনে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরে বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারীরা। এই খুনের ঘটনায় ভারত ও বাংলাদেশে ৬জন গ্রেফতার হলেও মূলচক্রী আখতারুজ্জামান শাহিন আমেরিকায় পালিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles