খেলা

ম্যাকলারেনের সঙ্গে চুক্তি চূড়ান্ত ! কবে আসছেন মোহনবাগানে?

Final contract with McLaren! When are you coming to Mohun Bagan?

The Truth Of Bengal : নতুন মরশুমে নতুন খেলোয়াড় নেওয়াটাই দস্তুর। নতুন খেলোয়াড় এসে নতুন ভাবে শুরু করবে বলে আশায় থাকে দলগুলো। মোহনবাগান ও সেই ভাবনাতেই রয়েছে।

লিগ শিল্ড জয় লাভ করলেও আইএসএল ফাইনালে গিয়ে হারতে হয়েছে মোহনবাগানকে। তবে সেই হারকে ভুলে এবার নতুন ভাবে এগোনোর ভাবনা রয়েছে মোহনবাগানের। নতুন মরসুমের সঙ্গে ভাবনা শুরু হয়েছে নতুন খেলোয়াড়কে  নিয়েও। এই মুহূর্তে মোহনবাগানের ভাবনায় রয়েছে জেমি ম্যাকলারেন। তার সঙ্গে কথাও বলেছেন মোহধবাগান কতৃপক্ষ। সাড়ে চার কোটি টাকায় জেমি ম্যাকলারিন এর সঙ্গে কথা এগিয়ে নিয়ে চলেছে মোহনবাগান কর্তৃপক্ষ। আর দু সপ্তাহ মতো সময় লাগবে তিনি মোহনবাগানের জার্সি পড়ছেন কিনা তা বোঝার জন্য।

মোহনবাগানে তিনি এই নতুন মরশুমে আসছেন কিনা তা নিয়ে কম জল্পনা হচ্ছে না । তবে চুক্তি এখনো পূর্ণ হয়নি , গোটা চুক্তি এখনো ঝুলে রয়েছে বলেই জানা গিয়েছে।

অজি এই ফুটবলার তার দেশের জাতীয় দরজা বন্ধ করে  এদেশে মোহনবাগানে খেলতে আসবেন কিনা তা নিয়ে এখনো ফাইনাল কোন সিদ্ধান্তে আসতে  পারেননি বলেই জানা গিয়েছে। শুধু তাই নয় তার পাশাপাশি মোহনবাগানের মতো টাকা সামনে রেখে ভারতের বাইরে এশিয়ার নানা দেশে তিনি দেখতে চাইছেন কোথায় কত বেতন পেতে পারেন। তবে মোহনবাগান যে অর্থ প্রস্তাব তাকে দিয়েছে তা তিনি ফেলে দিতেও পারছেন না । মেলবোর্ন সিটির হয়ে ১৬৩ ম্যাচে গোল করেছেন ১১৫টি গোল রেখেছেন নিজের দখলে ।

 

 

Related Articles