IPL 2024খেলা
Trending

প্লে অফের আনন্দে মশগুল আরসিবি

RCB is enjoying the playoffs

The Truth Of Bengal: সিএসকের বিপক্ষে একটি ম্যাচে  জয়লাভ করার পর বদলে গিয়েছে বেঙ্গালুরুর ছবি । খেলোয়াড়  থেকে  সমর্থকদের মধ্যে দেখা গেল এক অন্য উন্মাদনার ছবি । সমর্থকদের কেউ নাচছেন কেউ গাইচ্ছেন  , আবার কেউ উন্মাদের  মতো দৌঁড়াচ্ছেন।  না এ ছবি শুধু সমর্থকদের মধ্যেই দেখা যায় নি । দেখা গিয়েছে খেলোয়াড়দের মধ্যেও । আরসিবি জয়ী হওয়ার পর বিরাটরা যখন গ্যালারির চারপাশে ঘুরছিলেন তখন তাদের কোনো কোনো খেলোয়াড় নাচচ্ছিলেন আনন্দে উদ্বেলিত  হয়ে ।

আর সেই ভিডিও এক্সে তুলে ধরেছে আরসিবি । সিএসকের  বিপক্ষে জয়লাভ করার পর বেঙ্গালোর শহরের রাতের নিস্তব্ধতা কোথায় উড়ে গিয়েছে। খেলোয়াড়  থেকে সমর্থকদের চোখ থেকে যেমন ঘুম উড়েছে , ঘুম উঠেছে বিপক্ষ টিম সিএসকের চোখ থেকে। প্লে অফ নিশ্চিত করে ফেলেছে ফ্যাফ  ডুপ্লেসিস  ও বিরাট  কোহলির আরসিবি। বৃষ্টিবিঘ্নিত  এই ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৮ রান তোলে  বেঙ্গালুরু। কোহলি করেন ৪৭ রান। সঙ্গে   অধিনায়ক ফাফ ডুপ্লেসিস  করেন অর্ধশতরান ।

প্লে-অফে যদি উঠতে হতো  চেন্নাইকে তবে   ২০০ রানের মধ্যে আটকাতে হত বেঙ্গালুরুকে,কিন্তু এদিন তা পারেনি চেন্নাই  । প্রথমে ব্যাট করে ২১৮ রান করে বেঙ্গালুরু। চেন্নাই এ দিন ১৯৭ রানে আটকে যায়। ২৭ রানে  জয়ী হয় আরসিবি ।
এই ম্যাচে একদিকে যেমন ধোনিদের লক্ষ্য ছিল , হয় জয়লাভ করা না হলে ২০ ওভারের মধ্যে ২০১ রান ছুঁয়ে ফেলা । অপরদিকে বিরাটদের লক্ষ্য ছিল ২০০র মধ্যে চেন্নাইকে আটকে দেওয়া, তাহলেই প্লে অফ নিশ্চিত। আর ২০০ মধ্যে চেন্নাই কে আটকে দেওয়ার ফলে একেবারে প্লে অফ নিশ্চিত আরসিবির । তার পরেই চলে উদযাপন ।

 

 

Related Articles