
The Truth of Bengal : কলকাতা বনাম মুম্বই ম্যাচে বিপর্যয়, বৃষ্টির জন্য কমানো হল ৪ ওভার। বৃষ্টিতে পিছিয়ে গেল কেকেআর-এমআই ম্যাচ। সন্ধ্যে ৭টায় টসের সময় হলেও, বৃষ্টির জন্য এদিন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টস হয়নি। এরপর বৃষ্টি কমে গেলে প্রায় ২০ মিনিট পর মাঠ থেকে কভার ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়। ৯টায় টস করা হয়, মুম্বই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথম বোল করার সিদ্ধান্ত নেয়। ৯:১৫ নাগাদ ম্যাচ শুরু হবে। কলকাতা নাইট রাইডার্সকে প্রথম চারে অফিসিয়ালি ভাবে কোয়ালিফাই করার জন্য এবং অবশ্যই প্রথম দুই-তে জায়গা পাকাপোক্ত করতে শনিবারে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ জিততেই হত কলকাতাকে। কিন্তু চলমান কলকাতার আবহাওয়ার বোধহয় তেমনটা ইচ্ছে ছিল না। বৃষ্টির জন্য সাড়ে সাতটার বদলে একটু দেরিতেই শুরু হয় ম্যাচ। তারফলে ৪ ওভার কমিয়ে ১৬ ওভারের ম্যাচ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পাওয়ার প্লে ৬ ওভারের বদলে ৫ ওভারে খেলা হবে।
মুম্বই ইন্ডিয়ান্সের সাথে প্রথম সাক্ষাতে মুম্বইয়ের ঘরের মাঠে ২৪ রানে জয় পেয়েছিল কলকাতা। সেই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ার এবং কেকেআরের হয়ে প্রাক্তন আইপিএল জয়ী ব্যাটসম্যান মনীশ পান্ডের দৌলতে ১৬৯ রান করে নাইট শিবির। অপর দিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল করতে নেমে ১৪৫ রানেই অল আউট করে দেয় কেকেআর বোলাররা। মিচেল স্টার্ক সেই ম্যাচে চার উইকেট নেন। নারাইন, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল দুটি উইকেট নেন। সেই ম্যাচে সূর্যকুমার যাদব ব্যাট হাতে অপ্রতিরোধ্য হলেও আন্দ্রে রাসেলের বলে ফিরতে তাঁকে সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সকে হারতে হয় ম্যাচ।
এই ম্যাচ থেকে জয় পেলে ১৮ পয়েন্ট সহ কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি ভাবে কোয়ালিফাই করে যাবে। মুম্বই অফিসিয়ালি ভাবে নকআউট হয়ে গেলেও এই ম্যাচ জিতে নাইটদের বাড়া ভাতে ছাই ফেলেতে চাইবে। কলকাতার পরবর্তী ম্যাচ গুজরাট টাইটানসের বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স প্রায় পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেলেও, প্রথম দুইয়েই থাকা প্রধান লক্ষ্য গম্ভীর বাহিনীর। তার জন্য পরবর্তী ম্যাচে জয় প্রয়োজন হবে কলকাতা নাইট রাইডার্সের। এই মরশুমে হোম ম্যাচে যথেষ্ট ভালো পারফর্ম করেছে নাইট শিবির। এই মরশুমে কেকেআরের সমর্থকেরা দলের থেকে আইপিএলে কাপের আশায় আছে। এখন দেখার থাকবে কেকেআর আইপিএলের শিরোপা নিজেদের নামে করতে পারে কিনা।






