খেলা

পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড

Dortmund defeated PSG in the final

The Truth Of Bengal : প্রথম লিগে হারের পরও পিএসজি সমর্থকেরা আশায় বুক বেঁধে ছিলেন। কেননা ঘরের মাঠে পিএসজির ঘুরে দাঁড়ানোর নজির রয়েছে। তবে সেসবের কিছুই হলো না। পিএসজি সমর্থকদের আরও একবার হতাশা উপহার দিয়ে চ্যাম্পিয়ন লিগের ফাইনালে জায়গা করে নিলো বরুশিয়া ডর্টমুন্ড। দ্বিতীয় লিগে ফরাসি ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছে তারা।সেমিফাইনালের ম্যাচে হুমেলসের একমাত্র গোলে জিতেছে ডর্টমুন্ড।

প্রথম লীগে ঘরের মাঠেও একই ব্যবধানে জিতে জার্মান দলটি। ডর্টমুন্ড সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ২০১৩ সালে। ইউরোপ সেরার প্রতিযোগিতায় নিজেদের একমাত্র শিরোপাটি তারা জিতেছিল ১৯৯৭ সালে। সেবার ফাইনালে তারা হারিয়েছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে। দ্বিতীয় শিরোপার লক্ষ্যে আগামী ১ জুন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ডর্টমুন্ড।  প্রথমার্ধে তেমন গোলের সুযোগ তৈরী করতে পারেনি দুই দলের কেউ।

দ্বিতীয়ার্ধে এমবাপ্পের গোলের উদ্দেশে নেওয়া শটে আটকে দেন রামোস। এর মিনিট তিনেক পরই গোল পেয়ে যায় ডর্টমুন্ড। সতীর্থের কর্নারে হেডে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে নেন জার্মান ডিফেন্ডার হুমেলস। গোল খেয়ে পাল্টা আক্রমণ করতে থাকে পিএসজি। তবে শেষ রক্ষা হলো না। শেষ বাঁশি বাজতেই উল্লাসে মেতে ওঠেন ডর্টমুন্ড সমর্থকরা।

Related Articles