রাজ্যের খবর

ভোটিংয়ের ট্রেন্ড অব্যাহত বাংলায়, বিকেল ৫টা পর্যন্ত ভোটের হার ৭৩.৯৩ শতাংশ

The polling rate till 5 pm is 73.93 percent

The Truth of Bengal: তৃতীয় দফায় রাজ্যের ৪কেন্দ্রে ভোট হল।মালদা উত্তর-মালদা দক্ষিণের মতোই নির্বাচন হয় মুর্শিদাবাদও জলঙ্গি কেন্দ্রে।নিশ্চিদ্র নিরাপত্তায় ভোটদানের জন্য মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। মোট ৩৩৪কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার নজরদারিতে বহাল ছিল।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, তৃতীয় দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ে প্রায় ৭৪শতাংশ। মালদা উত্তরে ৭৩.৩০ শতাংশ,মালদা দক্ষিণে ৭৩.৬৮শতাংশ,মুর্শিদাবাদে ৭৬.৪৯শতাংশ এবং জঙ্গিপুরে ৭২.১৩শতাংশ ভোট পড়েছে । তৃতীয় দফায় চার কেন্দ্র মিলিয়ে বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। দলগত ভাবে অভিযোগ জমা পড়েছে ২১৭টি। সিপিএমের অভিযোগ জমা হয়েছে   ১৫৩টি। কংগ্রেসের ২৫টি, তৃণমূল ১৭টি এবং বিজেপি ১০টি অভিযোগ গেছে  নির্বাচন কমিশনের কাছে।

Related Articles