শেয়ার ধস, একদিনে ৮০০ কোটি টাকা খোয়ালেন রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা
Rakesh Jhunjhunwala's Wife Loses Rs 800 Crore As Her Biggest Stock Bet Tanks

The Truth of Bengal: বিরাট ক্ষতি। শেয়ার বাজারে একদিনে ৮০০ কোটি টাকার বেশি টাকা খোয়ালেন রেখা ঝুনঝুওয়ালা। যিনি প্রয়াত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী। সোমবার বাজার খুলতেই দেখা যায় শেয়ার বাজারে ধস নামে। তার জেরেই ৮০০ কোটি টাকার বেশি খোয়ালেন রেখা। TATA Group-এর TITAN সংস্থায় ৫.৩৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে তাঁর। সোমবার বাজার খুলতেই বিপুল ধস নামে TITAN-এ। আর এই ধসের জন্য ৮০০ কোটি টাকা খোয়ালেন রেখা ঝুনঝুওয়ালা।
TATA Group-এর শাখা সংস্থা TITAN। এই সংস্থায় ৫.৩৫ শতাংশ অংশীদারিত্ব রয়েছে তাঁর। সেই TITAN-এ এদিন আচমকাই ধস নামে। তাতে বিপুল অঙ্কের টাকা খোয়াতে হয় রেখা দেবীকে। একদিন এত টাকা খোয়ানোয় এখন খবরের শিরোনামে রেখা দেবী। তাঁর প্রয়াত স্বামী রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন শেয়ার বিশেষজ্ঞ। স্বামীর মৃত্যুর পর শেয়ার বাজারে বিনিয়োগকারী হিসেবে এখন বড় নাম রেখা ঝুনঝুনওয়ালা। বারাজে এখন টালমাটাল পরিস্থিতি চলছে। তবে অচিরেই বাজার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী শেয়ার বিশেষজ্ঞরা।


