রামকৃষ্ণ মঠ এবং মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ
Swami Gautmanandaji Maharaj was elected as the 17th Principal of Ramakrishna Math and Mission

The Truth Of Bengal : বুধবার রামকৃষ্ণ মঠ ও মিশনের নতুন অধ্যক্ষের নাম ঘোষণা হওয়ার কথা। বুধবার সারদানন্দ ভবনে সাংবাদিক বৈঠকে ওই নাম ঘোষণা করবেন স্বয়ং মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ। গত মাসে তৎকালীন অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। 24 এপ্রিল 2024-এ বেলুড় মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সভাপতি নির্বাচিত হন। তিনি যমজ সংস্থার 17 তম সভাপতি ছিলেন। এবার বেলুড় মঠে অনুষ্ঠিত মঠের ট্রাস্টি বোর্ড এবং মিশনের গভর্নিং বডির সভায় স্বামী গৌতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি ১৭তম সঙ্ঘাধ্যক্ষ হলেন। মঠ সূত্রের খবর, স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ এবং স্বামী দিব্যানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধক্ষ্য স্বামী স্মরণানন্দের মৃত্যুর পর মঠের অন্তর্বর্তীকালীন অধক্ষ্য হন স্বামী গৌতমানন্দ মহারাজ। এতদিন ধরে স্বামী গৌতমানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব খুব ভালো ভাবে সামলেছেন।
এর আগে রামকৃষ্ণ মঠ ও মিশনের অছি পরিষদে গৌতমানন্দের নাম চূড়ান্ত হয় প্রবীণতম অছি হিসেবে। জানা যায় এরপর যতদিন না সপ্তদশ অধক্ষ্য নির্বাচন হয় ততদিন এই দায়িত্ত সামলাবেন তিনি।


