রাজ্যের খবর
চেনা বুথে শেষবারের মতো ভোট দিচ্ছেন গাঙ্গুটিয়া বনবস্তির মানুষ
People of Gangutiya forest area are voting for the last time

The Truth of Bengal: এবার শেষবারের মতো ভোট হচ্ছে গাঙ্গুটিয়া বনবস্তির 11/155 নম্বর বুথে। আলিপুরদুয়ারের ওই বনবস্তিবাসী এলাকার পোলিং বুথ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তি এই দুটি গ্ৰাম বক্সা কোর জঙ্গলে অবস্থিত এই দুটি গ্ৰামের বাসিন্দাদের সম্প্রতি কালচিনি বনছায়া বস্তিতে স্থানান্তিরত করা হয়েছে। কিন্ত তাদের ভোটে নাম রয়েছে এই বুথে। তাই তাঁরা ভোট দিতে আসছেন গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তিতে। শেষবারের মতো এই বুথে ভোট দিচ্ছেন বনবস্তির বাসিন্দারা। বনছায়া বনবস্তি থেকে বাসে করে গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তি এই দুই জায়গায় নিয়ে যাওয়া হয় ভোটারদের। এতদিন যারা এই বুথে ভোট দিয়েছেন, সেই বুথে শেষবারের মতো ভোট দেওয়ার আগে আবেগপ্রণ হয়ে পড়েন ভোটাররা।






