তৃতীয় দফায় আরও ১০০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে
In the third phase, another 100 companies of central forces will be deployed

The Truth of Bengal: ৭মে,তৃতীয় দফার ভোট গ্রহণের প্রস্তুতি চলছে। মালদা উত্তর,মালদা দক্ষিণ,জঙ্গিপুর এই ৩কন্দ্রের জন্য সুষ্ঠু –অবাধ নির্বাচনের সবরকম ব্যবস্থা করা হয়েছে। জানিয়েছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। তৃতীয় দফায় আরও ১০০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশনের তরফ থেকে জানা গেছে।
তৃতীয় দফায় দেশের ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটদান হবে।৭মে, মোট ৯৫টি লোকসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩ কেন্দ্রের ভোট। মালদা উত্তর,মালদা দক্ষিণ,জঙ্গিপুর এই ৩কন্দ্রের জন্য সুষ্ঠু –অবাধও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে বলে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন। তৃতীয় পর্যায়ে ৭৩ লক্ষ ৩৭ হাজারের বেশি মানুষ ভোট দেবেন। এখনে বেশ কিছু মহিলা পরিচালিত ভোট কেন্দ্র থাকছে। প্রায় ২৫৭ টি ভোট কেন্দ্রের দায়িত্বে মহিলারা থাকবেন।তিনি আরাও জানান,ইলেকশন ক্যাম্পেনিংয়ের অনুমতি দেওয়া হচ্ছে,অবাধ ভোটের স্বার্ধে
বাংলার জন্যই সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। অনেকে প্রশ্ন তোলেন, তারপরও কেন প্রথম দফায় হিংসা এড়ানো গেল না? এবিষয়ে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়,, তৃতীয় দফার ভোটে অতিরিক্ত আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে ৪০২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃতীয় দফার ভোট করাতে চাইছে কমিশন। কমিশনের পক্ষে থেকে এছাড়াও জানানো হয়েছে, চতুর্থ পর্যায় ৮ টি লোকসভা কেন্দ্রে ৫৫৮ টি মুর্শিদাবাদে ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে। এছাড়া, বোলপুর বীরভূম সহ। ৩৬৪৭ টি মোট ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে। এছাড়া নাকা চেকিং ইন্টার স্টেট নাকা, ফ্লাইং স্কোয়াড, স্টেটিটিকস সার্ভিলেন্স টিম কাজ করছে। এছাড়া মদ মাদক, সোনা গয়না সহ ২৮৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।






