রাজ্যের খবর

মাথাভাঙায় ভোটের দিন আক্রান্ত চার তৃণমূলকর্মী, অভিযোগের তীর বিজেপির দিকে

Four TMC workers injured on polling day, blame points towards BJP

The Truth of Bengal: সকাল থেকেই ভোটের পারদ তুঙ্গে, চলছে ভোট কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া। তারি মাঝে উঠল অশান্তির আঁচ, সবেচেয়ে বেশি অশান্তি ছড়ায় কোচবিহারে। এবার ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তৃণমূলের পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ৫/৫৩ নম্বর গেন্দুগুড়ি বুথে। হাতাহাতিতে ৪ জন তৃণমূল কর্মী আহত হন। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি দিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

অন্যদিকে, কোচবিহারের ফলিমারি ৪/৩৭ নম্বর বুথে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। স্থানীয়দের অভিযোগ, গতকাল রাত থেকে এলাকায় বোমাবাজি হয়। সকালে ভোট দিতে যাওয়ার সময় রাস্তায় ৯টি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। সকাল থেকে কোচবিহারের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তি ছড়ায়। বেশি অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।

Related Articles