মসনদের লড়াই

Lok Sabha Election 2024 : নিজে নেই, আছেন লক্ষীর ভান্ডার এর মেয়েরা, শেষ মুহূর্তে প্রচারে ঝড় এই প্রার্থীর

Lok Sabha Election 2024 : There is no one, there are the daughters of Laksheer Bhandar, this candidate stormed the campaign at the last minute

The Truth Of Bengal : জলপাইগুড়ি -কল্যান চন্দ-  গ্রামের নির্বাচনী প্রচারে একাধিক মহিলা, সভাতে এত সংখ্যক মহিলা দেখে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্বরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বিন্নাগুরি গ্রাম পঞ্চায়েতের ভান্ডারী গজ গ্রামে জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে এক গ্রামসভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে এখাধিক মহিলা উপস্থিত হওয়ায় খুশি তৃণমূল নেতৃত্বরা। গ্রাম সভাতে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সমিজু উদ্দিন আহমেদ, তুষার দত্ত সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা।

সভা শেষে সমিজুউদ্দিন আহমেদ জানায় জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে গ্রাম সভা অনুষ্ঠিত হলো। সেই সভাতে গ্রামের উপস্থিত হয়েছিল। এর কারন মনে করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লক্ষীর ভান্ডার প্রকল্পে সব থেকে সুবিধা পাচ্ছে গ্রামের মহিলারা। আর সেই কারণে গ্রামের মহিলারা দিদির পাশে রয়েছে। গ্রাম সভাতে এত সংখ্যক মহিলা আশায় সকলে খুশি। সভাতে মহিলাদের কাছে আরো জানতে চাওয়া হল কি কি প্রয়োজন রয়েছে বলুন। গ্রামের মানুসের পাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রয়েছে।

আর সেই কারণে রাজ্যজুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের মানুষ উপকৃত হচ্ছে। অন্য দিকে সভাতে এসে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত জানায় নির্বাচনী প্রচারে গ্রাম সভাতে এসে ভালো লাগছে এর কারন গ্রামের মহিলারা দিদির সাথে রয়েছে এই সভা তার প্রমান। বাড়ি থেকে মহিলারা বেরিয়ে এসেছে দিদির হাত শক্ত করতে। এখানেই প্রমাণ হয়ে গেল এবারের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় বিপুল ভোটে জয়লাভ করবে। লক্ষীর ভান্ডার পাচ্ছে ৫০০ থেকে হাজার টাকা। তাই সমস্থ মহিলা দিদির পাসে রয়েছে।

Related Articles