আজ মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস
Lucknow Super Giants and Delhi Capitals face off today

The Truth Of Bengal : আইপিএলে লিগ তালিকায় একেবারে নিচে রয়েছে দিল্লি ক্যাপিটালস। একের পর এক ম্যাচে হারতে হয়েছে দিল্লি ক্যাপিটালসকে। পাঁচ ম্যাচে মাত্র একটিতে জিতেছে দিল্লি। এই অবস্থায় শুক্রবার ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়ান্টসের এর বিরুদ্ধে। প্রতিপক্ষ টিমকে যদি হারাতে না পারে ঋষভ পন্থের দিল্লি , তাহলে তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই ভয়ংকর কঠিন হয়ে যাবে। অপরদিকে লখনউ অধিনায়ক কে এল রাহুলের সামনে আজ একেবারে সুযোগ রয়েছে শীর্ষে যাওয়ার। কারণ ৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ছয়ে এসে দাঁড়িয়েছে।
তবে লখনউ টিমের অন্যতম সেরা বোলার মায়াঙ্ক যাদব এই মুহূর্তে মাঠের বাইরে , চোট লেগেছে তার। নিঃসন্দেহে এটা বড় ধাক্কা লখনউ সুপার জায়ান্টন্সের কাছে। অপরদিকে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন কুলদীপ যাদব।
এখনো পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে চারটি হেরে গিয়ে প্লে-অফে ওঠার রাস্তা কঠিন করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস। ফলত পয়েন্ট টেবিলের একেবারে নীচের দিকে রয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে কোচ রিকি পন্টিং বলে দিয়েছেন জয়ের সরণিতে না ফিরলে কঠিন হবে প্লে অফে যাওয়ার রাস্তা। পন্টিং আরো বলেছেন নটি ম্যাচ বাকি রয়েছে দিল্লির। সেই নটি ম্যাচের মধ্যে অন্তত আটটি জিততে হবে, দিল্লি কে।






