বলি-টলির মেলবন্ধন ‘দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ’-এর প্রিমিয়ারে
Boli-Tolly matchup at the premiere of 'The Defective Detective'

The Truth of Bengal : সদ্য মুক্তি পেয়েছে পরিচালক-অভিনেতা পরিতোষ পেন্টারের নতুন ছবি ‘দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ’। কলকাতায় এই ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে বলিউড তারকাদের সঙ্গে দেখা গেল টলিউড তারকাদের। দেশে মুক্তির আগেই দ্য ডিফেক্টিভ ডিটেকটিভ’ দেশে-বিদেশে বহু চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে।
মুকুটে এসেছে বেশ কয়েকটা পালক। বাঙালি পরিচালক হলেও ইংরেজি ভাষার এই কমেডিতে মজেছে গোটা দুনিয়া। ছবিতে অভিনয় করতে দেখা গেছে জনি লিভার, বিজয় পাটকর, সিদ্ধার্থ যাদব, শ্বেতা গুলাটির মত দুঁদে অভিনেতাদের। কলকাতায় জনি লিভার না এলেও ছবির বাকি তারকারা হাজির হয়েছিলেন। আর টলিউড থেকে পরিচালক অর্জুন দত্ত, অভিনেত্রী অপরাজিতা, মৌবনী সরকার এবং ইন্দ্রজিৎ, বিশ্বরূপ, দিব্যেন্দুদের মত ফিল্মি সেলেবদের দেখা গেল। সকলেই ছবি দেখে আপ্লুত এবং প্রশংসায় ভরিয়ে দিলেন পরিচালক পরিতোষ পেন্টারকে। অন্যদিকে, বলিউড অভিনেতারাও কলকাতায় ছবির স্পেশ্যাল শো-এ এসে এখানকার দর্শকদের ভালবাসায় অভিভূত হয়ে উঠলেন।


