বিনোদন

আনিস বাজমির ছবিতে বিদ্যার কামব্যাক। অভিনেত্রীর বিপরীতে এবার নায়ক কে হতে চলেছেন ?

Vidya's comeback in Anees Bazmee's film. Unlike the actress, who is going to be the hero this time?

The Truth of Bengal : ভুল ভুলাইয়া এবং ভুল ভুলাইয়া ২ মুক্তির পর দর্শকদের থেকে তুমুল সাড়া পেয়েছিল। বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করে এই ছবিটি। এবার আসছেএই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি, ভুল ভুলাইয়া ৩। আর সেই ছবিতেই ফের মঞ্জুলিকা অবতারে ফিরছেন বিদ্যা বালন। কলকাতায় শুরু হল ছবির শ্যুটিং। ছবির শ্যুটিংয়ে আনিস বাজমি সহ কার্তিক আরিয়ানকে কয়েকদিন শহর কলকাতার আনাচে-কানাচেতে দেখা যাবে। তবে কার্তিক এলেও দেখা মেলে নি ছবির মুখ্য চরিত্র বিদ্যা বালনের।

ভুল ভুলাইয়া ৩ ছবির হাত ধরেই দীর্ঘ ১৭ বছর পর ফের বাণিজ্যিক ছবিতে ফিরছেন অভিনেত্রী। মাঝে তাঁকে শেরনি, জলসা, শকুন্তলাদেবী, ইত্যাদি ধরনের ছবি বা সিরিজে দেখা গিয়েছিল। তবে ভুল ভুলাইয়ার এই নতুন ছবিতে তিনি আবারও মঞ্জুলিকার চরিত্রে ধরা দেবেন বলে খবর। ছবিতে ভুলভুলাইয়ার মতন এখানে স্পষ্ট বাংলা ভাষায় কথা বলতে শোনা যাবে।ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটির পরিচালনা করছেন আনিস বাজমি। ভুল ভুলাইয়া ৩ এর অনেকটা অংশের শুটিং কলকাতায় হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের অন্যান্য একাধিক জায়গাতেও ছবিটির শুটিং হবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে চলতি বছরের দীপাবলির সময় মুক্তি পাবে ভুলভুলাইয়া ৩।