মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্যপাল ,আহতদের সাথে দেখা করবেন তিনি
After the Chief Minister, this time the Governor will meet the injured

The Truth Of Bengal : মুখ্যমন্ত্রীর পর এবার রাজ্যপাল গেলেন জলপাইগুঁড়িতে । রবিবার দুপুরে কালবৈশাখীতে জলপাইগুড়ির একাধিক এলাকা লন্ডভন্ড হয়ে। আর এই দুর্ঘটনার ফলে রবিবার রাতেই জলপাইগুড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সেইখানে গিয়ে মুখ্যমন্ত্রী আহতদের সাথে দেখা করেন । পাশাপাশি তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ নিজে খতিয়ে দেখেছেন। পরিস্থিতির তদারকি করেছেন। আপাতত মালবাজারের চালসার একটি হোটেলে আছেন মমতা।
পাশাপাশি , সোমবার সকালে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ভোর ৬ টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার পথে রওনা দেন তিনি। সকাল সাড়ে ৮টার আগেই তিনি বাগডোগরায় পৌঁছে যান । বিমানবন্দর থেকে জলপাইগুড়ির ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল। যাঁরা এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। রাজ্যপাল বলেন, ‘‘জলপাইগুড়িতে ঝড়ে প্রাণহানি ঘটেছে। অনেকে আহত। আমি উদ্বিগ্ন। সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আমার কথা হয়েছে। সকলে একসঙ্গে পরিস্থিতি মোকাবিলার কাজ করছেন। আমি ওখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখব, মানুষের সঙ্গে কথা বলব। যা যা করা সম্ভব, করব।’’
উল্লেখ্য, রবিবার আচমকা কালবৈশাখী ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়র ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা। আর এই ঝড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে রাতে জানান মুখ্যমন্ত্রী। যে পাঁচ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে দু’জন জলপাইগুড়ি শহরের বাসিন্দা। এক জন গোসালা মোড়ে এবং অন্য জন সেন পাড়ায় থাকতেন। আরও দু’জন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সকলের বাড়িতেই রাতে গিয়েছিলেন মমতা। তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন মুখ্মন্ত্রী । মুখ্য মন্ত্রী আরও জানান এই ঝড়ের তাণ্ডবে বহু মানুষ জখম হয়েছেন। আহতের সংখ্যা প্রায় শতাধিক। আহতদের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়াও , কয়েক জনকে ভর্তি করানো হয়েছে শিলিগুড়ির হাসপাতালে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, পরিস্থিতির মোকাবিলার জন্য প্রশাসন সব রকমের সহযোগিতা করছে । এ ছাড়া, জেলা ও ব্লক প্রশাসন, পুলিশ, ডিএমজি এবং কুইক রেসপন্স টিম বিপর্যয় মোকাবিলায় কাজ করছে। ক্ষতিগ্রস্তদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাত জেগে সেই কাজের তদারকিও করেছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। জলপাইগুড়িতে সোমবার সকালে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর যাওয়ার কথা। এ ছাড়া বিকেলে সেখানে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেও আবহাওয়া প্রতিকূল জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া বইছে। আকাশের মুখও ভার। মাঝেমাঝে মেঘ ডাকছে। পাশাপাশি আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।






