খেলা
Trending

পল পোগবার শাস্তি বলবৎ, চার বছরের জন্য নির্বাসিত পোগবা

Pogba exiled for four years

The Truth Of Bengal : বড় শাস্তির মুখে পড়লেন প‌ল পোগবা, তাঁর শরীরে পাওয়া গিয়েছে নিষিদ্ধ ঔষুধের উপস্থিতি। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর তাকে প্রাথমিক ভাবে নির্বাসিত করা হয়েছিল। তার শরীরে টেস্টোস্টেরন পাওয়া গিয়েছিল বেশি মাত্রায়। গত বছর অক্টোবর ও তার যে দ্বিতীয় নমুনা পরীক্ষা হয় তখনও তার শরীরে অতিরিক্ত টেস্টোস্টেরন পাওয়া যায়, তারপর ইতালির জাতীয় সংস্থা তখনই চার বছরের নির্বাচনের প্রস্তাব এনেছিল যা এবার বলবৎ হতে চলেছে। টেস্টোস্টেরন এমন একটি হরমোন যা একজন ক্রীড়াবিদের সহনশীলতা বাড়িয়ে দেয়।

চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর ইতালির ক্লাবে ফেরার চেষ্টা করছিলেন তিনি। ইতালির জাতীয় মাদকবিরোধী সংস্থা জানিয়েছে, পোগবার শরীরে পরীক্ষা করে দেখা গেছে যে টেস্টোস্টেরনের মাত্রা ছিল বেশি। এই টেস্টোস্টেরন হরমোন ফুটবলারদের মাঠে শক্তি বাড়াতে সাহায্য করে। গত বছরে যখন প্রথমবার তার টেস্ট করা হয় তার পরেও পোগবার শরীরে টেস্টোস্টেরনের উপস্থিতির ব্যাপারটা  নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হয় অক্টোবরে। শেষ পর্যন্ত যদিও দেখা যায়, সত্যিই পোগবা ডোপ করেছিলেন। সেকারণে এবার নির্বাসনের শাস্তি বলবৎ হতে চলেছে।

এই শাস্তি বলবৎ হ্ওয়ার খবরের তিনি জানিয়েছেন তিনি ভীষণ হতাশ। তিনি  জানিয়েছেন তার ক্যারিয়ারের যা কিছু তিনি করেছিলেন সবটা যেন কেড়ে নেওয়া হলো। স্পষ্ট করে বলেছেন জেনে শুনে তিনি ডোপ করেননি। ফিফার নিয়ম অনুযায়ী, নিয়ম অমান্য করে শরীরে শক্তিবর্ধক কোনো কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেলে ২-৪ বছর মেয়াদে নিষেধাজ্ঞায় পড়তে হয় ফুটবলারদের। পোগবার ক্ষেত্রে এই শাস্তির মেয়াদ চার বছর।

 

FREE ACCESS

Related Articles