সপ্তমবারের তলব এড়িয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী, ফের অষ্টমবার ইডি তলব অরবিন্দ কেজরিওয়ালকে
ED summons Arvind Kejriwal for the eighth time

The Truth Of Bengal : আবগারি দুর্নীতি মামলায় ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। এই নিয়ে অষ্টমবার। আগামী ৪ মার্চ তাঁকে হাজিরা দিতে বলে নোটিস জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে চলতি সপ্তাহের ২৬ ফেব্রুয়ারী অর্থাৎ সোমবার ইডির সপ্তমবারের তলব এড়িয়ে গিয়েছেন আপ প্রধান। গত ২২ ফেব্রুয়ারি সপ্তমবারের জন্য সমন পাঠানো হয়েছিল কেজরিকে। সোমবারে তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু সপ্তমবারেও হাজিরা দেননি আপ সুপ্রিমো। ইডি সমনকে বেআইনি বলে দাবি করে আপের তরফে বিশেষ বিবৃতি জারি করা হয়। ইডিকে খোঁচা মেরে আপের দাবি, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত ইডির।
কিন্তু আদালতের রায় আসার আগেই বারবার সমন পাঠিয়ে চলেছে। আসলে ইডির উদ্দেশ্য কেজরিওয়ালকে গ্রেপ্তার করা। এহেন পরিস্থিতিতে ফের অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ৪ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। দিল্লির আবগারি দুর্নীতি ও সেখান থেকে আর্থিক তছরুপের অভিযোগে একাধিক আপ নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে। জেলে গিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, সাংসদ সঞ্জয় সিং। সেই অভিযোগেই টানা আটবার তলব করা হল কেজরিওয়ালকে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রথমবার সমন পাঠানো হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রীকে। শুরু থেকেই আম আদমি পার্টি শুরু থেকেই দাবি করে আসছে, শুধুমাত্র কেজরিওয়ালকে গ্রেপ্তার করার উদ্দেশ্যেই বারবার তলব করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের কোনও ভিত্তি নেই। তবে কেজরি পঞ্চমবার তলব এড়ানোর পরেই আদালতের দ্বারস্থ হয় ইডি। দিল্লির একটি স্থানীয় আদালতে আবেদন করে তারা। এখনও ইডি তলব নিয়ে কোনও নির্দেশ দেয়নি আদালত। আপের মতে, আদালতের রায়ের জন্য অপেক্ষা করা উচিত। আগামী ১৬ মার্চ এই মামলার শুনানি রয়েছে। তার আগেই ফের ইডি তলব কেজরিকে।
FREE ACCESS






