দেশ

সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত উত্তরাখণ্ড! শহরজুড়ে জারি ১৪৪ ধারা

Uttarakhand hot communal violence! Section 144 issued across the city

The Truth Of Bengal: সাম্প্রদায়িক হিংসায় উত্তপ্ত উত্তরাখণ্ডের হালদয়ানি।অশান্তিতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৪ জনের, আহত বহু। অশান্তির জেরে শহরজুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। অশান্তি যেন ছড়াতে না পারে সেই জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। এছাড়াও সমস্ত স্কুল এবং দোকান-পাট বন্ধ রয়েছে।

উত্তপ্ত উত্তরাখণ্ড। দফায় দফায় সংঘর্ষ, মারামারি। সাম্প্রদায়িক হিংসায় পুড়ছে উত্তরাখণ্ডের হালদয়ানি। জ্বালিয়ে দেওয়া হয়েছে বাস ও শয়ে শয়ে বাইক। এই হিংসায় এখনও পর্যন্ত প্রাণ কেড়েছে ৪ জনের। আহত বহু মানুষ। অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে বেশি  না ছড়ায় তার জন্য।

বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। পাশাপাশি শহরজুড়ে জারি রয়েছে ১৪৪ ধারা। এছড়াও দোকানপাট স্কুলও বন্ধ রাখা হয়েছে । তবে প্রশ্ন কি কারণে এই অশান্তির সূত্রপাত। জানা যায়, হালদয়ানির ভানবুলপুরা এলাকায় বেআইনিভাবে তৈরি মসজিদ ও মাদ্রাসা ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর করতে গিয়েই স্থানীয় জনতার প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ও সরকারি আধিকারিকরা। পুলিশের দিকে পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও। সংঘর্ষের জেরে গুরুতর আহত হন ৫০ জন পুলিশকর্মী। তবে পরিস্থিতি মোকাবিলা করতে কড়া পদক্ষেপ নিচ্ছে ধামির প্রশাসন। আমজনতাকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যেই উচ্চপর্যায়ের বৈঠকও করা হয়েছে। সবমিলিয়ে যে ভাবে পরিস্থিতি  উত্তপ্ত হয়ে উঠেছে তাতে আতঙ্কিত গোটা দেশ।

Free Access

Related Articles