দেশ

টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগ ভারতেই তৈরি হবে চপার

Tata airbus produce chopper

The Truth of Bengal: ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ও টাটাগোষ্ঠীর মধ্যে ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে একাধিক চুক্তি। এবার সেইসমস্ত চুক্তির মধ্যেই সংযোজিত হচ্ছে আরও একটি নয়া উৎপাদন। এয়ারবাস ও টাটা গোষ্ঠী যৌথভাবে তৈরি করতে চলেছে কপ্টার। যা তৈরি হবে ভারতেই। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁকরের বারত সফরকালে এই ঘোষণা করেছে বিদেশমন্ত্রক।

মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে এই হেলিকপ্টার উৎপাদন শুরু হবে দ্রুত। এই উৎপাদন শুরু হলে হবে বিপুল পরিমানে কর্মসংস্থান, এমনটাই ওয়াকিবহাল মহল মনে করছেন। শুক্রবার বিদেশ সচিব জানান, দুইদেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চুক্তি সাক্ষর করেছে। যৌথ প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তাদের।

এই প্রসঙ্গে বিদেশ সচিব জানান, এইচ-১২৫ হেলিকপ্টার ভারতে তৈরি হবে।  এয়ারবাস ও টাটাগোষ্ঠীর যৌথ উদ্যোগে শুরু হবে এই উৎপাদন। এই কপ্টার বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাবহৃত হবে। তবে এই নয়া চুক্তির কারণে ফ্রান্স ও ভারত সম্পর্ক আরও শক্তিশালী হবে হবে বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

Related Articles