আন্তর্জাতিকরাজনীতি
Trending

তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট লাই চিং-তে, ৫০ লাখেরও বেশি ভোটে জয়লাভ নেতার…

Taiwan's next president is Lai Ching

The Truth Of Bengal: তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উইলিায়াম লাই চিং-তে। ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতা উইলিয়াম লাই চিং-তে নির্বাচনে জিতে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।  তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট হবেন তিনি। চিনের আগ্রাসনী মনোভাব উপেক্ষা করেই তাইওয়ানের নির্বাচন হওয়ায় গোটা বিশ্ব তাকিয়ে তাইওয়ানের দিকে।

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লাই চিং-তে। চিনের আগ্রাসনকে পাত্তা না দিয়ে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করেছিল তাইওয়ান। সেই নির্বাচনে জিতেছেন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির নেতা উইলিয়াম লাই চিং-তে। তিনিই হবেন তাইওয়ানের পরবর্তী প্রেসিডেন্ট। বর্তমানে তাইওয়ানের ভাইস প্রেসিডন্ট তিনি। এ বার তাঁর কাঁধেই গেল প্রেসিডেন্টের দায়িত্ব। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তাইওয়ানের দিকে নজর ছিল প্রশাসনের। দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে দীর্ঘদিন ধরেই নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চিন। এমনকি তাইওয়ানকে নিজেদের শাসনে আনার সব রকম চেষ্টা চালিয়েছে বেজিং। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাইওয়ানে নির্বাচন হওয়ায় গোটা বিশ্ব তাকিয়ে ছিল তাইওয়ানের দিকে।

শনিবার দেশটিতে আট ঘণ্টার ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। ৫০ লাখেরও বেশি ভোটে জয়লাভ করে লাই চিং-তে। নির্বাচনে জিতে তাইওয়ানের প্রেসিডেন্ট পদে বসে দেশটির দায়িত্ব নেবেন নয়া প্রেসিডেন্ট। এদিকে চিনের রক্ষচক্ষুকে উপেক্ষা যেভাবে তাইওয়ানে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে সারা দেশের আলোচানার কেন্দ্রবিন্দুতে চলে আসে তাইওয়ান। উল্লেখ্য, গত বছর প্রাক্তন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরই ক্ষেপে যায় চিন। তাইওয়ান ঘিরে মোতায়েন করে যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান। এর পর বিভিন্ন সময় তাইওয়ানের আকাশে চক্কর কেটেছে চিনা যুদ্ধবিমান। সামরিক মহড়ার সাক্ষীও থেকেছে। এই ভোটে চিন প্রভাব বিস্তার করার চেষ্টা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবুও নির্বাচনে জিতে লাই চিং-তে চিনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলেই জানিয়েছেন। তবে চিন কি তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

Free Access

Related Articles