বিনোদন

অনেক বড় বিপদে পরল জগদ্ধাত্রী! কী হবে এবার?

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর আগামী পর্বগুলো বেশ রোমাঞ্চকর হতে চলেছে। সিরিয়ালের নায়িকা জগদ্ধাত্রী মুখার্জি ওরফে জ্যাস সান্যালকে এবার মহাসংকটে পড়তে হবে।

সিরিয়ালের প্রোমোতে দেখা গেছে, জগদ্ধাত্রী একটি রহস্যের জালভেদ করতে গিয়ে মল্লিকা দেবীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে দেখতে যান। সেখানেই তাকে দেবো নামের এক ব্যক্তি হুমকি দেয়। দেবো মল্লিকা দেবীর ছেলে। সে জগদ্ধাত্রীকে বলে যে, সে তার মাকে গুলি করেছে এবং এবার তার লক্ষ্য জগদ্ধাত্রী এবং কৌশিকী।

এরপর, মুখার্জি পরিবারের পিকনিকের সময় জগদ্ধাত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি কৌশিকীর পায়ে লেগে যায়। জগদ্ধাত্রী কৌশিকীর কাছে ছুটে গেলে তাকেও গুলি করা হয়। জগদ্ধাত্রী অজ্ঞান হয়ে পড়ে এবং দুষ্কৃতীরা তাকে বন্দি করে নিয়ে যায়।

জগদ্ধাত্রীকে বন্দি করার খবর শোনার পর শ্যামনাথ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি পুলিশকে নির্দেশ দেন যেন জগদ্ধাত্রীকে খুঁজে বের করা হয়।

জগদ্ধাত্রী বন্দি হলে কী হবে? কৌশিকী সুস্থ হয়ে উঠবে কিনা? জগদ্ধাত্রীকে কি উদ্ধার করা সম্ভব হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অপেক্ষা করতে হবে আগামী পর্বগুলোর জন্য।

Related Articles