খেলা

হারের ধারা অব্যাহত বাগান শিবিরে! প্রীতমের হাতেই বধ ফেরান্দোর দল

Mohun Bagan SG again lost match against Kerala Blasters

The Truth of Bengal: হারের ধারা অব্যাহত সবুজ-মেরুন শিবিরে। আইএসএলে একের পর এক ম্যাচে হারছে মোহনবাগান। এবারও কেরালা ব্লাস্টার্সের কাছে ১-০ গোলে হারল বাগান শিবির। প্রথম থেকেই খেলার‌ ঝাঁজ ছিল কেরালা ব্লাস্টার্সের। ম্যাচের বয়স যখন নয় মিনিট, তখনই গোলের দেখা পায় কেরালা। গোল করেন দিমিত্রস ডায়ামনটাকস। সেই একটা গোলই  থেকে যায় খেলার শেষ পর্যন্ত। এই গোল আর শোধ করে উঠতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। এর আগে মুম্বই সিটি এফসির বিপক্ষে হারতে হয় ফেরিন্দোর টিমকে। তার পর গোয়ার কাছেও হার। এবার কেরালা ব্লাস্টার্সের কাছে হার।

আইএসএলের মরশুমের শুরুতে সবুজ মেরুনের খেলার ঝাঁজ বেশ থাকলেও মরশুমের মাঝে এসে যেন হাঁপিয়ে গেছে ফেরান্দোর দল। বছর শেষে সমর্থকদেরকে জয়ের উপহার দেওয়ার ইচ্ছা থাকলেও কোচের সেই ইচ্ছা আর পূরণ হল না।   হার নিয়েই শুরু করতে হবে নতুন বছর। ২৪ সালে আবার নতুন উদ্যমে শুরু করার ভাবনা রয়েছে ফেরান্দোর দলের। পরপর ম্যাচগুলোতে হারার ফলে সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। ফেরান্দোকে এর আগে গো ব্যাক চিৎকার শুনতে হয়েছে। আসলে ফেরান্দোর হাতে সেরা ১১ সাজানোর মত খেলোয়াড় নেই।

সেরা ১১ তে যাদেরকে নির্বাচন করার তাদের অনেকেই চোট আঘাতে কাহিল। সে কারণেই পরপর ম্যাচগুলো হারতে হচ্ছে‌ বলে মনে করা হচ্ছে। গত মরশুমে মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে যাদের যাদের ভূমিকা ছিল তাঁদের মধ্যে অন্যতম প্রীতম কোটাল। গত মরসুমে মোহনবাগানের এই অধিনায়ক এবার খেলছে কেরালার হয়ে। কেরালার হয়ে খেলতে গিয়ে নিজেকে একেবারে উজাড় করে দিয়েছেন, তার ফলেই মোহনবাগানকে ভুগতে হয়েছে এই ম্যাচে গোল করতেই পারেনি মোহনবাগান।

Related Articles