ভ্রমণ

কম খরচে ডুয়ার্স সাফারি

West Bengal Tourism

The Truth of Bengal: ছোট ছোট পাহাড়ি গ্রাম, বিস্তীর্ণ চা বাগান, বন জঙ্গলে ঘেরা পাহাড়ি পরিবেশ ডুয়ার্স সর্বদায় ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। শীত পড়তেই বাঙ্গালীদের মন উরু উরু করে দু – তিন দিনের জন্য পাহাড়ি কোন ডেসটিনেশনে যেতে। আর সেই ক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশে ভরপুর ডুয়ার্সে এসে ভিড় করে পর্যটকেরা। ডুয়ার্স শব্দের অর্থ কি জানেন? ডুয়ার্স শব্দের অর্থ দরজা। ব্রিটিশ আমলে এই অঞ্চলের নাম দেওয়া হয়েছিল ডুয়ার্স।  ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে ভুটান সংলগ্ন এলাকায় অবিস্থিত ডুয়ার্স।

এখানকার বাসিন্দারা মূলত বাংলা, অহমিয়া , নেপালি ভাষায় কথা বলে। পাহাড়ি নদীর ধারে বসে কুলুকুলু ভাবে বয়ে চলা নদীর স্রোত উপভোগ করতে পারবেন ডুয়ার্সে। একটি নদী না ডুয়ার্সে গেলে উপভোগ করতে পারবেন তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর গতিপথ। এছাড়াও ঘুরে নিতে পারবেন গরুমারা জাতীয় উদ্যান , জলদাপারা জাতীয় উদ্যান , বক্সা টাইগার রিজার্ভ , বক্সা ফর্ট, চাপরামারি, ঝালং, বিন্দু, জয়ন্তি পাহাড়ের মনমুগ্ধ করা সৌন্দর্য। তবে ডুয়ার্স ভ্রমণের ক্ষেত্রে একটি সুখবর আছে পর্যটকদের জন্য। পর্যটকদের খরচ কমানোর উদ্যোগ পর্যটন ব্যবসায়ীদের।

ডুয়ার্সে আসলে পর্যটকরা এবার শেয়ার করে গাড়িতে ভ্রমণ করতে পারবে। ডুয়ার্সের জঙ্গলে শেয়ারে জিপসিতে সাফারিও করতে পারবেন পর্যটকেরা। এর ফলে পর্যটকদের খরচাও অনেক কম হবে বলে ধারনা ডুয়ার্স পর্যটন ব্যবসায়ীদের। শুনে মনটা আনন্দে ভরে উঠল তো? তাহলে আর দেরি কিসের! শিয়ালদা থেকে ট্রেনে করে নিউ জলপাইগুড়ি আর সেখান থেকে গাড়ি ভাড়া করে শিলিগুড়ি হয়ে পৌঁছে যান ডুয়ার্সে। এছাড়াও বিমানে চড়েও আপনি সহজেই পৌঁছাতে পারবেন ডুয়ার্সে। ডুয়ার্স বরাবরই পর্যটন শিল্পের জন্য জনপ্রিয় টুরিস্ট স্পট তাই হোটেলের অভাব নেই এই পাহাড়ি উপত্যাকায়।

Related Articles