বিনোদন

কলকাতা চলচ্চিত্র উৎসবে হনুমানের ছদ্মবেশে হাজির অভিনেতা! জানুন আসল কাহিনী

 

বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে হনুমানের ছদ্মবেশে এক ভবঘুরের কাণ্ডকারখানা দেখে সিনেপ্রেমীরা চমকে গেলেন। নন্দন চত্বরে হনুমানের ছদ্মবেশে সেই ভবঘুর দর্শকদের ভয় দেখাতে লাগল। কখনও দাঁত খিঁচিয়ে, কখনও সিঁড়ি বেয়ে উঠে পড়ে, কখনও আবার ক্যামেরার জন্য হেসে পোজ় দিতে লাগল।

পরবর্তীতে জানা গেল, হনুমানের ছদ্মবেশে আসলে ছিলেন গুজরাটের ভবঘুর জ্যাকি ওয়াদওয়ানি। হায়দর খান পরিচালিত তথ্যচিত্র ‘লঙ্গুর’-এর জন্যই তিনি এই ছদ্মবেশে এসেছিলেন। তথ্যচিত্রে জ্যাকির জীবনের উপর আলোকপাত করা হয়েছে।

জ্যাকির ছোট থেকেই বাঁদর পছন্দ। অর্থ উপার্জনের জন্য তিনি বাঁদরের ছদ্মবেশে রাস্তায় খেলা দেখাতে শুরু করেন। একদিন মুম্বইয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে হায়দর খান জ্যাকিকে এক দল কুকুরের হাত থেকে বাঁচান। তারপর থেকেই জ্যাকির জীবনের উপর তথ্যচিত্র তৈরি করার কথা ভাবতে থাকেন হায়দর।

৩০ মিনিটের এই তথ্যচিত্রে জ্যাকির জীবনের নানা চড়াই-উৎরাই তুলে ধরা হয়েছে। জ্যাকির পরিবার তাঁকে গ্রহণ করেনি। কলকাতা চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির উদ্বোধনী অনুষ্ঠানে জ্যাকির পরিবার উপস্থিত ছিলেন। জ্যাকির জীবনের এই সাফল্য দেখে তাঁর পরিবারের সম্মান বেড়েছে।

Related Articles