রাজ্যের খবর

রাস্তা নির্মাণ নিয়ে গন্ডগোলে পিটিয়ে খুন এক ব্যক্তিকে

Mob Lynching in Gosaba

The Truth of Bengal: সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলে মৃত্যু হল এক ব্যক্তির। নিহত ঐ ব্যক্তির নাম মোছাকুলি মোল্লা (৪২)। ঘটনাটি ঘটেছে ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্গত সুন্দরবন উপকূলীয় থানার পূর্ব রাধানগর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর পূর্ব রাধানগর এলাকায় ১ কিলোমিটার ঢালাই রাস্তা নির্মাণের কাজ চলছিল। সেই সময় কাজের গুণমান ঠিকঠাক হচ্ছে না এই অভিযোগ নিয়ে ঠিকাদারের কর্মীদের সাথে গন্ডগোল বাধে মেছোকুলি মোল্লার । এরপর লোহার রড দিয়ে বেধ ড়ক মারধর করা হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় গোসোবা হাসপাতালে। সেখানে আনার পর চিকিৎসা করে তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনা তদন্ত শুরু করেছে সুন্দরবন উপকূলীয় থানার পুলিশ। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। ইতিমধ্যে পরিবারের তরফে খুনের মামলার রুজু করা হয়েছে থানাতে। এই খুনের পেছনে অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

Free Access

Related Articles