
The Truth of Bengal: সচিন তেন্ডুলকরের মেয়ে সারার সঙ্গে ভারতীয় তরুণ ক্রিকেটার শুভমান গিলের প্রেমের জল্পনা নতুন নয়। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই গুঞ্জন শোনা য়ায় এই বিষয়ে। তবে সত্যি কি সারা তেন্ডুলকরের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শুভমান গিল? তারা স্বীকার করেননি । অস্বীকার ও করেননি । এবার গিল ও সারাকে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড প্লাজাতে দেখা গেল একসঙ্গে। ইভেন্টে সারাকে দেখা গেল তার পরনে ছিল লাল পোশাক। শুভমান গিলকে দেখা যায় কালো ব্লেজারে। ভিডিয়োতে দেখা যায় শুভমান গিল ভেন্যু থেকে বেরিয়ে যাচ্ছেন। তাঁর পিছনে রয়েছেন সারা তেন্ডুলকর।
তবে তাঁদের পাশাপাশি দেখা না গেলেও তাঁদের কয়েক হাত দূরে দেখা যায়। এই ভিডিয়োটা ভাইরাল হওয়ার পর তাঁদের নিয়ে ফের নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। নেটিজেনদের একাংশের মতে, তাঁদের মধ্যে কথা না হলেও তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়নি। এর আগেও ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি ছবি পোস্ট করেছিলেন শুভমান । হলুদ, নীল চেক সোয়েটারে বরাবরের মতোই হ্যান্ডসাম মিস্টার গিল । ছবিতে দেখা যাচ্ছে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। তবে চোখ ক্যামেরার দিকে। সঙ্গে দুষ্টু মিষ্টি প্রশ্ন । ক্যাপশনে প্রশ্ন করেছিলেন “আজকের দিনটা কী যেন?” ফ্যানদের সঙ্গে নিছক মজা করার জন্য পোস্টটি দিয়েছিলেন শুভমন।
সঙ্গে এক ই ভাবে এক্ই রেস্তরাঁয় একই টেবিলে, একই চেয়ারে বসে বেশ কিছুদিন আগে ছবি পোস্ট করেছিলেন সারা তেন্ডুলকর। সেখানেও দর্শকদের মধ্যএ গুঞ্জন ছিল প্রবল । ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যানকে তার সম্পর্ক নিয়ে মুখ খুলতে এখনও শোনা যায়নি, তবে সমাজ মাধ্যমে প্রায়শই ট্রেন্ডিং থাকে গিল-সারার সম্পর্ক। অন্যদিকে এই বিশ্বকাপে পুরানো ছন্দ ফিরে পাওয়ার সন্ধানে রয়েছেন গিল, ইতিমধ্যে তিনি মাত্র ২৬ গড়ে ১০৪ রান বানাতে সক্ষম হয়েছেন। সামনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে পুরানো ছন্দে ফিরে আসতে চাইবেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স।
Free Access






