দেশ

চন্দ্রযানের ৩ এর ইঞ্জিনিয়র রাস্তায় বিক্রি করছেন ইডলি? কারণটা কী!

Engineer sells Tea & Idli in Ranch

The Truth of Bengal: সাফল্যের নতুন ইতিহাস রচনা করেছে ভারতের চন্দ্রাভিযান। চন্দ্রযান ৩ আন্তর্জাতিক স্তরে এমন এক স্বাক্ষর বহন করেছে, যা কোনও উন্নয়নশীল দেশ পেরে ওঠেনি। এমনকী পশ্চিমী প্রগতিশীল দেশগুলিও চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। কিন্তু এমন একটা সাফল্যের পর, হালে যে ছবি বেরিয়ে এসেছে, তা সত্যিই লজ্জায় মাথা হেঁট করে দেয়।

দীপক কুমার উপরারিয়া। হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের একজন কর্মী। প্রায় আঠারো মাস ধরে কাজ করেছেন ইসরোর চন্দ্রাভিযান প্রোজেক্টে।  চন্দ্রযান ৩-এর লঞ্চপ্যাড তৈরির ক্ষেত্রে অন্যতম কারিগর তিনি। তাঁকে দেখা গেল, রাঁচির ধুরওয়া এলাকায়। রাস্তায় ধারে ধোসা ইডলির একটি স্টল দিয়েছেন। ফুটপাথেই খাবার বিক্রি করছেন তিনি। বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে দাবি করা হয়েছে, ১৮ মাস ইসরোতে কাজ করার পরেও তিনি কোনও টাকা পাননি।

বিবিসি-র রিপোর্ট অনুসারে হেভি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডে ২৮০০ কর্মী রয়েছে। তাঁরা প্রত্যেকেই গত ১৮ মাস ধরে কোনও মাইনে পাননি। বিবিসির রিপোর্ট অনুসারে, সংসার চালাতেই ইডলির স্টল খুলেছেন দীপক কুমার। তিনি এখনও চাকরি ছাড়েননি। সকালে ইডলি বিক্রি করেন, এবং দুপুরে অফিস করেন।

Related Articles