কলকাতা
কলকাতায় ভুয়ো কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা! পুলিশের জালে ২০
এই প্রতারণা চক্রের নিশানায় ছিলেন মূলত আমেরিকা এবং ইংল্যান্ডের বয়স্ক নাগরিকেরা
রাহুল চট্টোপাধ্যায়: ভুয়ো কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দা ফাঁস। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বেশকিছু ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে অভিযান চালালো কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। এই প্রতারণা চক্রের নিশানায় ছিলেন মূলত আমেরিকা এবং ইংল্যান্ডের বয়স্ক নাগরিকেরা।
এখনও পর্যন্ত এই অভিযানে কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ষাটটিরও বেশি ডিজিটাল ডিভাইস, প্রচুর সিম কার্ড, ব্যাংক সংক্রান্ত নথিপত্র, অন্যান্য কমিউনিকেশন ডিভাইস ও প্রায় ২০ লক্ষ টাকা। ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে আমাদের এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি সাইবার ক্রাইম সৌম্যদীপ ভট্টাচার্য।






