রাজ্যের খবর

উপনির্বাচনে বড় জয়, বুধবার বিধায়ক হিসেবে শপথ বিজেপির দুই জয়ীর

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে।

Truth of Bengal: নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে বড় জয়ের পর এবার বিধায়ক হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপির হাসিরানী রথ ও সাকারভ সরকার। আগামী বুধবার সকাল ১১টায় বিধানসভায় তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। স্পিকার রথীন্দ্র বসু তাঁদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানা গিয়েছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে তিনি নন্দীগ্রাম আসন ছেড়ে দেন। একইভাবে নওদা ও রেজিনগর থেকে জয়ী হওয়ার পর রেজিনগর আসন ছেড়ে দেন হুমায়ুন কবীর।

ফলে এই দুই কেন্দ্রে গত ৬ অক্টোবর উপনির্বাচন হয়। সেখানে বিজেপির প্রার্থী হাসিরানী রথ ও সাকারভ সরকার বিপুল ভোটে জয়ী হন। এবার শপথের পর আনুষ্ঠানিকভাবে বিধানসভার কাজে যোগ দেবেন তাঁরা।

Related Articles