দেশ

অমরনাথ যাত্রার আগে স্বস্তিতে পর্যটকেরা! কাশ্মীরে রেলের গতি বৃদ্ধির সঙ্গে চালু হল ২ সেতু

বানিহাল-কাজিগুন্ড রেলপথে ট্রেনের সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটার করা হয়েছে

Truth of Bengal: অমরনাথ যাত্রার আগে তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য বড় স্বস্তির খবর। জম্মু-কাশ্মীরে রেল ও সড়ক যোগাযোগ আরও উন্নত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বানিহাল-কাজিগুন্ড রেলপথে ট্রেনের সর্বোচ্চ গতি ৭৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ১০০ কিলোমিটার করা হয়েছে। পাশাপাশি গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কালিবারির কাছে সেহর খাদ ও রাভি নদীর উপর ২টি গুরুত্বপূর্ণ সেতুর পুনর্নির্মাণ শেষ হয়েছে। ফলে সেগুলিও ফের যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।

How Many Days Does Amarnath Yatra Take? A Complete Guide For Pilgrims

রেলের এই সিদ্ধান্তে বানিহাল থেকে কাজিগুন্ড, অনন্তনাগ ও শ্রীনগরমুখী ট্রেনের যাত্রার সময় কমবে। রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেন দেরি হওয়ার সমস্যা অনেকটাই কমবে। ফলে যাত্রীদের সংযোগকারী ট্রেন বা বিমান ধরতে সমস্যায় পড়তে হবে না। অন্যদিকে, জাতীয় সড়ক ৪৪-এর কালিবারি এলাকায় সেহর খাদ ও রাভি নদীর উপর পুনর্নির্মিত সেতু চালু হওয়ায় পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরের মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। কাঠুয়া থেকে পাঠানকোটের মধ্যে দীর্ঘ যানজটের সমস্যাও অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Amarnath Yatra Package from Kolkata, 5N/6D - Indian Temple Tour

অমরনাথ যাত্রা শুরুর আগে এই ২টি পদক্ষেপে তীর্থযাত্রীদের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকরাও উপকৃত হবেন বলে মনে করছে প্রশাসন।