কলকাতা

এবার কলকাতা নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

আগামী বুধবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কাজের গতিধারা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেবেন তিনি।

Truth of Bengal: দায়িত্ব পাওয়ার পরে বেশ কিছু জেলার কাজের গতিধারা নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এবার কলকাতা কে নিয়ে ‘রিভিউ মিটিং’ করবেন তিনি। তবে শুধু কলকাতা নয় রয়েছে আরও দুটো জেলা। কলকাতা-হাওড়া-দক্ষিণ ২৪ পরগনা নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বুধবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কাজের গতিধারা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেবেন তিনি।

বিভিন্ন চলতি প্রকল্প কি অবস্থায় রয়েছে তা জানার পাশাপাশি অন্নপূর্ণা যোজনা সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের কাজ কি ভাবে এগোচ্ছে তার হাল হকিকত জানবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমস্ত মন্ত্রককে নির্দিষ্ট হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে টাকা বাকি রয়েছে তা ছেড়ে দিতে হবে। প্রকল্পের ক্ষেত্রে যাতে কোন অসুবিধে না হয় তার জন্য রাজ্যের দপ্তর গুলির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে হবে।। এই নির্দেশের পরেই দিল্লি তৎপর হয়ে উঠেছে। পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে যাতে গাফিলতি না হয় সেই নির্দেশও দিয়েছেন নয়া মুখ্যমন্ত্রী। এমন অবস্থায় বেশ কিছু জেলার ক্ষেত্রে কাজের গতিধারা নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।

এবার দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সঙ্গে থাকবে কলকাতা। নির্বাচিত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ করা হয়েছে বৈঠকে থাকার জন্য। ‌ হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক, পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে থাকার জন্য। এছাড়া বিডিও থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক কর্তারাও এই বৈঠকে থাকবেন। অন্নপূর্ণা যোজনা সহ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প নিয়ে কথা হওয়ার পাশাপাশি জনগণনা নিয়েও আলোচনা হবে এই প্রশাসনিক বৈঠকে।

Related Articles