আজ বৃহস্পতিতে তুঙ্গে কার ভাগ্য? লটারিতে কোটিপতি হওয়ার মেগা সুযোগ এই ৪ রাশির!
মেষ থেকে মীন, আজ কার কপালে রাজযোগ আর কার লোকসান?

Truth of Bengal: কর্কট রাশিতে চন্দ্রের গোচর এবং মিথুনে বুধ, শুক্র ও বৃহস্পতির শক্তিশালী অবস্থান মেগা ওলটপালট ঘটাতে চলেছে গ্রহ নক্ষত্রের চালচিত্রে। আজ, ২১ মে ২০২৬, বৃহস্পতিবার কোন কোন রাশির ভাগ্যে ধনলাভের প্রবল যোগ রয়েছে, আর কাদেরই বা আজ সতর্ক না থাকলে পকেট খালি হতে পারে? জেনে নিন আপনার আজকের দিনলিপি।
মেষ রাশি: আজকের দিনে যেকোনও সমস্যার সমাধানের যোগ রয়েছে। তবে প্রেমের ক্ষেত্রে তীব্র সাবধান, আজ কিন্তু মারাত্মক প্রতারিত হওয়ার যোগ রয়েছে। বিজ্ঞান চর্চায় দুর্দান্ত অগ্রগতির সঙ্কেত। শুভ সংখ্যা: ৩৯।
বৃষ রাশি: আজ আপনার সামাজিক সম্মান ও পরাক্রম বৃদ্ধি পাবে। নতুন কোনও কাজের অফার বা বড় চুক্তির খবর আসতে পারে। তবে আগুন থেকে সাবধানে থাকুন এবং সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে সামান্য অশান্তি হতে পারে। শুভ সংখ্যা: ১২।
মিথুন রাশি: বুধের শক্তিশালী প্রভাবে আজ আপনার বুদ্ধি ও বাকচাতুর্য তুঙ্গে থাকবে। মিডিয়া, মার্কেটিং ও ট্রাভেল ব্যবসার সঙ্গে যুক্তদের আজ বাম্পার আর্থিক লাভের যোগ। নতুন সুযোগ আসবে। শুভ রং: সবুজ।
কর্কট রাশি: চন্দ্রে গোচরের ফলে আজ আপনার মানসিক শান্তি থাকবে। তবে অপরিচিত কাউকে আজ বিশ্বাস করলেই ঠকতে পারেন। পারিবারিক বাজেট তৈরি করে খরচ নিয়ন্ত্রণ করুন, নয়তো ধারদেনা হতে পারে। শুভ দিক: উত্তর।
সিংহ রাশি: কর্মক্ষেত্রে আজ নতুন কোনও বড় চ্যালেঞ্জ বা গুরুদায়িত্ব আপনার ঘাড়ে আসতে পারে। অফিসে আজ আপনার উপস্থিত বুদ্ধি প্রশংসিত হবে। অংশীদারিত্বের ব্যবসায় আইনি বিবাদ এড়িয়ে চলুন। শুভ সংখ্যা: ০৭।
কন্যা রাশি: গ্রহের ফেরে কন্যার জন্য আজকের দিনটি কিছুটা মানসিক কষ্টের। ব্যবসায় কর্মচারীর ভুলের জন্য বড় আর্থিক ক্ষতির আশঙ্কা। ভ্রাতৃবিবাদের কারণে সংসারে অশান্তি চরমে উঠতে পারে। শুভ রত্ন: পান্না।
তুলা রাশি: আজকের দিনটি শুভ কাজের জন্য এবং নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত ইতিবাচক। কোনো বিশেষ সামাজিক অনুষ্ঠানে আজ আপনি সম্মানিত বা পুরস্কৃত হতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। শুভ রং: সাদা।
বৃশ্চিক রাশি: শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার সুযোগ মিলবে। স্ত্রী বা লাইফ পার্টনারের সাহায্যে কর্মক্ষেত্রে বড় কোনও দলগত কাজে সফল হবেন। তবে রাত্রের দিকে ছোটখাটো আর্থিক টানাপোড়েন থাকবে। শুভ সংখ্যা: ৭১।
ধনু রাশি: অর্থ উপার্জনের নতুন কোনও গোপন উৎস আজ আপনার সামনে খুলে যেতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে আজ ভাল রিটার্ন পাবেন। তবে বেশি কথা বলা আজ বন্ধ করতে হবে। শুভ দিক: পূর্ব।
মকর রাশি: আজ আপনার আয় এক ধাক্কায় অনেকটাই বাড়ার যোগ রয়েছে। পেশাগত সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আসবে। তবে সঙ্গীর অনুভূতি বা শরীরকে অবহেলা করবেন না, সমস্যা বাড়তে পারে। শুভ সংখ্যা: ৫৪।
কুম্ভ রাশি: অলসতার কারণে আজ হাত থেকে কোনও বড় সুযোগ বা প্রোমোশন ফসকে যেতে পারে, তাই আজ ঘুম থেকে উঠেই সক্রিয় হোন। বন্ধুদের সঙ্গে আজ আড্ডা দেওয়ার জন্য বাড়তি খরচ হতে পারে। শুভ রং: নীল।
মীন রাশি: আজ কোনও দূরযাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। মানুষের মধ্যে আপনার সুনাম ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে এবং আপনি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নতুন প্রজেক্টে এগোবেন। প্রেম জীবন আজ বেশ রোমান্টিক। শুভ সংখ্যা: ০৩।


