সোমবার গণনা, বঙ্গের নজর থাকবে ভবানীপুরের দিকেই
প্রতিটা গণনার কেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথম স্তরে রাজ্য বাহিনী বা কলকাতা পুলিশের বাহিনী থাকবে।
Truth of Bengal: নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি মেনে আগামীকাল সোমবার ৭৭ টি কেন্দ্রে গণনা। ২৯৩ টি আসনের ভোটের গণনা হবে। ফলতা বিধানসভার ক্ষেত্রে নতুন করে নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিশন। একুশ তারিখ নির্বাচন এবং ২৪ তারিখ গণনা হবে। সেই কারণে লাগছে মোট ২৯৪ টি আসনের মধ্যে একটি বাদ দিয়ে গণনা হবে। পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী দিয়েই গণনা সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। গণনার আগে নির্বাচন কমিশন অতিরিক্ত ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে।
পাশাপাশি ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। সাতশ কোম্পানির মত কেন্দ্রীয় বাহিনী মোতাহীন রয়েছে অপ্রীতিকর ঘটনা সামলাতে। প্রতিটা গণনার কেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রথম স্তরে রাজ্য বাহিনী বা কলকাতা পুলিশের বাহিনী থাকবে। বাকি দুটি স্তরে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকছে। এইবার প্রথম কিউআর কোড সহ সচিত্র পরিচয় পত্র ব্যবহার করা হবে।
গণনা কেন্দ্রে প্রবেশ করার জন্য এই অত্যাধুনিক পরিচয় পত্র থাকতে হবে। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে কোন জমায়েত করা যাবে না বলে কমিশন প্রশাসনকে জানিয়ে দিয়েছে। কলকাতার ক্ষেত্রে মোট পাঁচটি গণনা কেন্দ্র রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সাখাওয়াত মেমোরিয়াল সহ পাঁচটি গণনা কেন্দ্র উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে। নজর থাকবে অবশ্যই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গণনা কেন্দ্রের দিকে। আর গোটা পশ্চিমবঙ্গে নজর থাকবে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের দিকে। কারণ এখানেই ভবানীপুর কেন্দ্রের গণনা হবে। যেখানে প্রাপ্তি হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
* গণনা শুরু হবে সকাল ৮ টা থেকে
* প্রথমে পোস্টাল ব্যালট গোনা শুরু হবে
* গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা
* প্রথমবার কিউ আর কোড সহ সচিত্র পরিচয় পত্র ব্যবহার
* এমন অত্যাধুনিক পরিচয় পত্র দেখে তবেই প্রবেশ
* কমিশনের নির্ধারিত ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ
* অতিরিক্ত ১৬৫ জন গণনা পর্যবেক্ষক নিয়োগ
* গণনা কেন্দ্রে ২০০ মিটারের মধ্যে জমায়েত নয়





